News Flash

  • Home
  • Uncategorized
  • Tea Development Corporation is for-profit organization : ত্রিপুরা চা উন্নয়ন নিগম এক লাভজনক সংস্থায় পরিণত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

Tea Development Corporation is for-profit organization : ত্রিপুরা চা উন্নয়ন নিগম এক লাভজনক সংস্থায় পরিণত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ অগাস্ট।। রাজ্যের যুব সম্পদায়ের মধ্যে এখন স্বরোজগারী মানসিকতা গড়ে উঠেছে৷ এর প্রক’ত প্রতিফলন পরিলক্ষিত হয় গত তিন বছরের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সাফল্যে৷ গত তিন বছরে বিভিন্ন উদ্যোগের ফলে ত্রিপুরা চা উন্নয়ন নিগম এক লাভজনক সংস্থায় পরিণত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের তিন বছরের সাফল্য সম্পর্কিত পুস্তিকার আবরণ উন্মোচন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বহুবিধ যুগান্তকারী পদক্ষেপের পাশাপাশি ত্রিপুরা চায়ের গুণগতমান বৃদ্ধি পাওয়ায় বহির্রাজ্যের নিলাম বাজারে সর্বোচ্চ ২৭৪ টাকা প্রতি কেজি দরে নিগমের চা পাতা বিক্রি হয়েছে৷ তিনি বলেন, এই করোনা অতিমারীর মধ্যেও নিগমের চা বাগানগুলির শ্রমিকদের মজরি বৃদ্ধি করা হয়েছে৷ বর্তমানে নিগম চা শ্রমিকদের নগদ মজরি ১০৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৩১ টাকা করে দিচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৫৪টি বড় চা বাগান রয়েছে৷ এছাড়াও রয়েছে বেশ কিছু ক্ষুদ্র চা বাগান৷ এই চা শিল্পকে পাথেয় করে ক্ষুদ্র চা চাষীরাও আজ লাভজনক অবস্থায়ক রয়েছে৷ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সুুসংগঠিত ব্যবস্থাপনার ফলে আজ বড়মাত্রায় ক্ষুদ্র চা চাষীরা লাভের মুখ দেখতে পাচ্ছেন৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা চা উন্নয়ন নিগম ত্রিপুরা চায়ের প্রচার ও প্রসারের জন্য নতুন লোগো, টি কর্নার চালু করা সহ আরও বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছে, যা চা শিল্পের ক্ষেত্রে নতুন গতি এনেছে৷ তিনি বলেন, রাজ্যে পর্যটনের বিকাশে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ টি ট্যুরিজমের উন্নয়ন বা এই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার কর্র্ত’ক নেওয়া বিভিন্ন উদ্যোগের কলাও মুখ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন৷ তিনি বলেন, পর্যটন এমন একটি ক্ষেত্র যেখানে মানুষের ভালো একটা রোজগারের সুুযোগ রয়েছে৷ বর্তমান রাজ্য সরকার প্রাথমিক ক্ষেত্রের উন্নয়নে গুরুত্ব দিয়েছে৷ এরমধ্যে চা অন্যতম একটি ক্ষেত্র৷ সরকার রাজ্যের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷
অনুষ্ঠানে ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন, রাজ্য সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার ফলে করোনা অতিমারী পরিস্থিতিতেও ত্রিপুরা চা উন্নয়ন নিগম সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে৷ বর্তমানে চা শিল্পকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য নিগম সহ এর সঙ্গে যুক্ত শ্রমিকদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যে বর্তমানে ১৮৩১টি ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ত্রিপুরেশ্বরী চা বিক্রি করা হচ্ছে৷ পাশাপাশি তিনি বলেন, কোভিড অতিমারী পরিস্থিতিতেও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চা উৎপাদন বেড়েছে৷ পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সার্বিক টার্নওভারও৷ স্বয়ম্ভরতার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম৷ তিনি বলেন, বাংলাদেশে ত্রিপুরার চা রপ্তানির জন্য দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷ তিনি আশাবাদী ভবিষ্যতে ত্রিপুরার চা বাংলাদেশে রপ্তানি করা সম্ভব হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top