News Flash

  • Home
  • দেশ
  • Seriously ill inside the Central jail : কেন্দ্রীয় সংশোধনাগার এর ভেতরে গুরুতর অসুস্থ আসামি
Image

Seriously ill inside the Central jail : কেন্দ্রীয় সংশোধনাগার এর ভেতরে গুরুতর অসুস্থ আসামি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অগাস্ট।। চুরি কাণ্ডে জড়িত এক আসামি কেন্দ্রীয় সংশোধনাগার এর ভেতরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে । এম্বুলেন্সে করে তাকে আনা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ভানু দেবনাথ নামে এক যুবক চুরি কাণ্ডে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছিল। তাকে আদালত থেকে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। সেখানে এসে বেশ কিছুদিন যাবৎ রয়েছে।

কেন্দ্রীয় সংশোধনাগার এর ভিতরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে । ভানু দেবনাথ নামে বিচারাধীন ওই বন্দিকে কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের আপৎকালীন বিভাগে নিয়ে আসা হয়। বিশালগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রনিতা ঘোষ জানান, দীর্ঘদিন যাবৎ নেশায় আসক্ত যুবক সংশোধনাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে। সংশোধনাগার সূত্রে জানা গেছে তার প্রাথমিক চিকিৎসা সংশোধনাগারের মধ্যেই শুরু হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top