News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে আইইডি ফেটে মৃত্যু একজনের, আহত ১১ জন
Image

ছত্তিশগড়ে আইইডি ফেটে মৃত্যু একজনের, আহত ১১ জন

রায়পুর, ৫ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ে ফের সক্রিয় হয়ে উঠল মাওবাদীরা। বৃহস্পতিবার সকালেই ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলার ঘোতিয়ায় রাস্তায় পাতা আইইডি বিস্ফোরকে চাপ পড়তেই বিস্ফোরণ হয় একটি গাড়িতে। আইইডি ফেটে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন ১১ জন। রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ঘোতিয়ায় সকাল ৭.৩০ মিনিট নাগাদ আইইডি বিস্ফোরণটি ঘটে।

নারায়ণগঢ় থেকে দান্তেওয়াড়া যাওয়ার পথে ওই রাস্তায় আইইডি পাতা ছিল। একটি বলেরো গাড়ির চাপ পড়তেই তা বিস্ফোরণ হয়। সেইসময় গাড়িতে ছিলেন ১২ জন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ও ১১ জন আহত হয়েছেন। দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, সকাল ৭.৩০ মিনিট নাগাদ ঘোতিয়ায় আইইডি ফেটে মৃত্যু হয়েছে একজনের ও ১১ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই পথ দিয়ে পুলিশের গাড়ি যাতায়াত করবে, এই তথ্য জেনেই আইইডি বিস্ফোরক পুঁতেছিল মাওবাদীরা। কিন্তু পুলিশের গাড়ির আগেই এসে যায় যাত্রীবোঝাই ওই বলেরো গাড়িটি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top