News Flash

  • Home
  • দিনের খবর
  • Party leadership will decide : পরিস্থিতি নির্ভর করে পার্টি নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন : মানিক
Image

Party leadership will decide : পরিস্থিতি নির্ভর করে পার্টি নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন : মানিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অগাস্ট৷৷ তৃণমূলের সাথে জোটের প্রশ্ণে হাজারো সম্ভাবনা জিইয়ে রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ও সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ ঝেড়ে কাশেননি, এমনকি তৃণমূলের সাথে জোটে যাবেনা বামফ্রন্ট, এমনটাও বলেননি তিনি৷ তাঁর মতে, ২০২৩ সালে পরিস্থিতি নির্ভর করে রাজ্যে পার্টি নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন৷ এখনই এ-বিষয়ে কিছু বলার সময় আসেনি৷


আজ সিট্যু কার্যালয়ে রক্তদান ও মরণোত্তর দেহদান কর্মসূচিতে গিয়েছিলেন মানিকবাবু৷ সেখানে তিনি রাজ্যে তৃণমূলের সাম্প্রতিক ততরতা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন৷ এদিন তিনি বলেন, ইতিপূর্বে একাধিকবার রাজ্যে তৃণমূলের গতিবিধি দেখা গেছে৷ তাঁরা রাজ্যে এসেছেন, আন্দোলন করেছেন৷ এমনকি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ তবে, ভোটে জয়ী পারেননি৷ তাঁর দাবি, বামফ্রন্ট কখনই তৃণমূলকে রাজ্যে বাধা দেয়নি৷ গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার স্বরূপ তাঁরা নিজেদের রাজনৈতিক কর্মকান্ড চালিয়েছেন৷ তিনি বলেন, সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তাই, আবারও রাজ্যে তৃণমূলের ততরতা দেখা যাচ্ছে৷ কারণ, পশ্চিমবঙ্গে নির্বাচনে জয়ী হয়ে তাঁরা সংগঠন বিস্তার করতে চাইছে৷ তাতে, আপত্তির কিছু নেই বলে দাবি করেন মানিক সরকার৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যে তৃণমূলের ততরতায় বামেদের উপর কোন প্রভাব পড়বে না৷


একইসাথে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাথে জোটের প্রশ্ণে বামেদের পরিকল্পনা নিয়েও জবাব দিয়েছেন৷ তিনি বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনের এখনো অনেকটা সময় বাকি রয়েছে৷ তাই, তৃণমূলের সাথে জোট নিয়ে এখনই কোন পরিকল্পনা হয়নি৷ তাঁর মতে, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের আগে দেশের পরিস্থিতি এবং ত্রিপুরার পরিস্থিতি নির্ভর রাজ্যে পার্টি নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন৷ এই মুহুর্তে কিছু মন্তব্য করার এখনো সময় হয়নি, বলেন তিনি৷

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top