News Flash

  • Home
  • Uncategorized
  • ফের করোনা-আক্রান্তের হদিশ, উহানের সকলের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত
Image

ফের করোনা-আক্রান্তের হদিশ, উহানের সকলের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত

বেজিং, ৩ আগস্ট (হি.স.): প্রায় এক বছর পর ফের চিনের উহান শহরে করোনা-আক্রান্তের হদিশ মিলেছে। করোনার ‘আঁতুড়ঘর’ উহানে ফের করোনা-আক্রান্তের খোঁজ মেলায় সেখানকার সমস্ত বাসিন্দার নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার উহান প্রশাসনের তরফে এ কথা জানানো হয়েছে। উহান শহরের পরিযায়ী শ্রমিকদের মধ্যে ৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এক বছর পরে এই ঘটনা ঘটেছে।

এরপরই নড়েচড়ে বসেছে উহান প্রশাসন। শহরের সমস্ত বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। গণ হারে নমুনা পরীক্ষাও শুরু হয়েছে। উল্লেখ্য, চিনের উহান শহরেই প্রথম করোনা-আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তারপরে তা চিনের সীমান্ত টপকে বিশ্ব জুড়ে ছ়ড়িয়ে পড়েছিল। করোনার প্রকোপে এখনও ত্রস্তসমগ্র বিশ্ব। বিগত ২৪ ঘন্টায় চিনে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯০ জন, মৃত্যু হয়নি কারও।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top