News Flash

  • Home
  • Uncategorized
  • এক-ঘন্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প নিকোবর দ্বীপপুঞ্জে, কম্পাঙ্ক ৪.৩ ও ৪.৬
Image

এক-ঘন্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প নিকোবর দ্বীপপুঞ্জে, কম্পাঙ্ক ৪.৩ ও ৪.৬

পোর্টব্লেয়ার, ৩ আগস্ট (হি.স.): এক-ঘন্টার ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৩ ও ৪.৬। মঙ্গলবার সকাল ৬.২৭ মিনিট নাগাদ প্রথমে ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে, ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্টব্লেয়ার থেকে ২৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরতায়।

এরপর সকাল ৭.২১ মিনিট নাগাদ ফের ভূমিকম্পে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ। ৭.২১ মিনিট নাগাদ অনুভূত হওয়া ৪.৬ তীব্রতার ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল বে থেকে ২৩৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায়। পরপর দু’বার ভূকম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন নিকোবর দ্বীপপুঞ্জের মানুষজন। যদিও, ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top