News Flash

  • Home
  • দিনের খবর
  • Indian hockey team reach semifinal : ৪১ বছর পর অলিম্পিক্স সেমিফাইনালে ওঠার সুযোগ ভারতীয় হকি দলের
Image

Indian hockey team reach semifinal : ৪১ বছর পর অলিম্পিক্স সেমিফাইনালে ওঠার সুযোগ ভারতীয় হকি দলের

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : ছন্দে থাকা ভারতীয় হকি দলকে নিয়ে এবারের টোকিয়ো অলিম্পিক্সে স্বপ্ন দেখছেন সমর্থকরা। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে, এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র এক পয়েন্ট কম। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছেন মনপ্রীত সিংহরা। এবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লড়াই।

ভারত বনাম ব্রিটেনের হকি ম্যাচের কথা উঠলেই ফিরে যেতে হয় ১৯৪৮ সালে। সে বারের অলিম্পিক্সের ফাইনালে ব্রিটেনকে হারিয়ে সোনা জয় ভারতের। স্বাধীনতার পর প্রথম বার অলিম্পিক্সে সোনা জয়, তাও আবার ব্রিটিশদের হারিয়ে। ১৯৫২ এবং ১৯৬০ সালের অলিম্পিক্সে ব্রিটেনকে নক আউট পর্ব থেকে ছিটকে দিয়েছিল ভারত। ১৯৭২ সালে গ্রুপ পর্বের ম্যাচে ব্রিটেনকে হারায় তারা।


গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন মনপ্রীতরা। ৪১ বছর পর ফের অলিম্পিক্সের সেমিফাইনালে ওঠার সুযোগ ভারতের সামনে। উল্টো দিকে থাকা গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে দু’বার মুখোমুখি হয় ভারত। গ্রুপ ম্যাচে ব্রিটেনকে ৪-৩ গোলে হারিয়ে দিলেও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ১-২ গোলে হেরে যায় তারা। এই মুহূর্তে হকিতে বিশ্বের তিন নম্বর ভারত। ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে ব্রিটেন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে ড্র করে তারা। ১৯৮৮ সালের পর অলিম্পিক্স হকিতে পদক জেতেনি ব্রিটেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে যায় তারা।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top