News Flash

  • Home
  • Uncategorized
  • power department is now in mission mode : বিদ্যৎ দপ্তরের কাজ এখন মিশন মুডে চলছে : উপমুখ্যমন্ত্রী
Image

power department is now in mission mode : বিদ্যৎ দপ্তরের কাজ এখন মিশন মুডে চলছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ রাজ্য সরকার বিদ্যৎ মাশুল বৃদ্ধি না করেই বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন ও সম্পসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে৷ বিদ্যৎ দপ্তরের কাজ এখন মিশন মুডে চলছে৷ আজ সিমনার কাতলামারাস্থিত ৩৩ কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ উল্লেখ্য, নর্থ-ইস্ট রিজিওন্যাল পাওয়ার সিস্টেম ইমপ্রভমেন্ট প্রোজেক্টের মাধ্যমে ১২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আরও বলেন, ২০১৮ সালে এই পাওয়ার সাবস্টেশনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল৷

এই সাবস্টেশনটি নির্মাণ হওয়ার ফলে সিমনা, বক্ষকুণ্ড, প’বটি, কাতলামারা, সিধাই, দাইগ্যাবাড়ি এলাকা ৩,৮৫৫ পরিবার বিদ্যুৎ পরিষেবায় বিশেষভাবে উপক’ত হবে৷ তিনি বলেন, বিদ্যৎ পরিষেবা উন্নত করার লক্ষ্যে রাজ্যব্যাপী ৩৪টি পাওয়ার সাবস্টেশন নির্মাণের কাজ চলছে৷ ইতিমধ্যে আজকেরটি সহ ৮টি পাওয়ার সাবস্টেশন উদ্বোধন হয়ে গেছে৷ বাকি সাব স্টেশনগুলির নির্মাণ কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন৷ এদিনের অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন বিদ্যৎ দপ্তরের সচিব কিরণ গিত্যে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুুভাষ দত্ত, ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেডের এডিশন্যাল ম্যানেজিং ডিরেক্টর র’ন দেববর্মা৷

:

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top