News Flash

  • Home
  • Uncategorized
  • Youth of the country wants to move : দেশের যুব সমাজ যে দিশায় এগুতে চায় নতুন জাতীয় শিক্ষানীতি তাদের সেই পথ দেখাবে
Image

Youth of the country wants to move : দেশের যুব সমাজ যে দিশায় এগুতে চায় নতুন জাতীয় শিক্ষানীতি তাদের সেই পথ দেখাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশ গঠনে নতুন জাতীয় শিক্ষানীতি বড় ভূমিকা পালন করবে৷ সেদিকে লক্ষ্য রেখেই নতুন জাতীয় শিক্ষানীতিকে আধুনিকীকরণ করা হয়েছে৷ দেশের যুব সমাজ যে দিশায় এগুতে চায় নতুন জাতীয় শিক্ষানীতি তাদের সেই পথ দেখাবে৷ আজ নতুন জাতীয় শিক্ষানীতি গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলেন৷


নতুন জাতীয় শিক্ষানীতি গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই ভিডিও কনফারেন্সিং-এ দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীগণ, শিক্ষামন্ত্রীগণ এবং অধ্যাপক ও শিক্ষক-শিক্ষিকাগণ সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন৷ রাজ্যের পক্ষে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ প্রধানমন্ত্রী নতুন জাতীয় শিক্ষানীতি গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সমস্ত দেশবাসী বিশেষ করে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান৷ প্রধানমন্ত্রী বলেন, দেশে নতুন জাতীয় শিক্ষানীতি রূপায়ণে গত এক বছর ধরে শিক্ষকগণ, অধ্যাপকগণ, নীতি নির্ধারকগণ অনেক পরিশ্রম করছেন৷ দেশে করোনাকালীন সময়েও দেশের নাগরিক, শিক্ষক এবং রাজ্যগুলি থেকে পরামর্শ নিয়েই টাস্কফোর্স গঠন করে নতুন জাতীয় শিক্ষানীতি চালু করার প্রয়াস নেওয়া হয়েছে৷ গত একবছরে নতুন জাতীয় শিক্ষানীতিকে ভিত্তি করে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি এমন সময় নেওয়া হয়েছে যখন দেশ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ’আজাদি কা অমত’ উৎসব পালন করছে৷


প্রধানমন্ত্রী বলেন, নতুন জাতীয় শিক্ষানীতির অন্তর্গত যে সমস্ত কর্মসূচি আজ চালু করা হয়েছে তা নতুন ভারত নির্মাণে বড় ভূমিকা গ্রহণ করবে৷ ভবিষ্যতে দেশকে আমরা কত উচ্চতায় নিয়ে যাব তা নির্ভর করবে যুব সমাজকে বর্তমানে আমরা কি ধরণের শিক্ষা দিচ্ছি তার উপর৷ দেশের নতুন জাতীয় শিক্ষানীতি আধুনিক দেশ গঠনের মহাযে’ একটি অন্যতম ক্ষেত্র হবে৷ নতুন জাতীয় শিক্ষানীতি এত বড় মিশন যে সেটা আমাদের বার বার মরণ করতে হবে৷ প্রধানমন্ত্রী বলেন, দেশর বর্তমান যুব সমাজকে তাদের অকাঙ্খা, তাদের স্বপের বিষয়ে জি’াসা করলে দেখা যাবে যে প্রত্যেকের মধ্যেই নতুন শক্তি এবং নতুন কিছু করার মানসিকতা রয়েছে৷ দেশের যুব সমাজ পুরানো ধ্যান ধারনা পরিবর্তনেও সম্পর্ণভাবে তৈরি রয়েছে৷ প্রধানমন্ত্রী বলেন, দেশে করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় বিরাট চ্যালে’ আসায় ছাত্রছাত্রীদের পড়াশুনার ধরণই পাল্টে গিয়েছিলো৷ অনলাইনে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা হয়েছিলো৷ শিক্ষার্থীরা দ্রত গতিতে পড়াশুনার এই ধরণকে আয়ত্ব করেছিল৷ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে যথেষ্ঠ প্রেরণা দিয়েছিলো৷


প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ২১ শতাব্দির যুব সমাজ নিজের মতো করে নতুন দুনিয়া বানাতে চায়৷ এরজন্য তাদের সঠিক এ’পোজারের প্রয়োজন৷ এক্ষেত্রে নতুন জাতীয় শিক্ষানীতি বড় সহায়কের ভূমিকা পালন করবে৷ তিনি বলেন, বর্তমানে দেশের ছোট ছোট গ্রাম ও দূর দূরান্ত এলাকা থেকে বেড়িয়ে আসা গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা টোকিও অলিম্পিকে দেশের পতাকা উচঁতে তুলে ধরছেন এবং ভারতকে এক নতুন পরিচয় দিচ্ছেন৷ এরকম বহু যুবক-যুবতী কলা ও সংস্ক’তি ক্ষেত্রে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে, মেশিন লার্নিং ইত্যাদি ক্ষেত্রে দেশের নাম উজ্জল করার জন্য এগিয়ে চলছে৷ এই যুব সমাজই দেশে ডিজিটাল ইণ্ডিয়াকে নতুন গতি দিচ্ছে৷ দেশের এই যুব সমাজকে যখন তাদের স্বপের মতো পরিবেশ মিলবে তখন তাদের শক্তিও বেড়ে যাবে৷ নতুন জাতীয় শিক্ষানীতি যুব সমাজকে বিশ্বাস যোগাবে যে দেশ পুরোপুরি তাদের সাথে রয়েছে৷


প্রধানমন্ত্রী বলেন, গ্রাম-শহরের সবাই যাতে ডিজিটাল লার্নিং-এর সাথে যুক্ত হয় সেই ব্যবস্থাও নতুন শিক্ষানীতিতে রয়েছে৷ তিনি বলেন, নতুন জাতীয় শিক্ষানীতিকে যেকোনও ধরণের চাপ থেকে মুক্ত রাখা হয়েছে৷ এক্ষেত্রে একজন ছাত্র কত সময় এবং কতটুকু পড়াশুনা করবে তা শুধু বোর্ড বা বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করবে না, এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদেরও মতামত থাকবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top