News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার বিধি বলবত ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ল
Image

ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার বিধি বলবত ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ল

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.) : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপটে বেসামাল দেশ। পরিস্থিতি কিছুটা সামলে উঠলেও ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। তাই তারা আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা আরও বাড়াল।

শুক্রবার এক নতুন নির্দেশিকা জারি করল ডিজিসিএ বা ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন। করোনা পরিস্থিতিতে গত বছর দেশে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। এবছরও দ্বিতীয় ঢেউতে টালমাটাল হয়ে ফের আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। ভারত থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার ক্ষেত্রে বিধি বলবত থাকবে ৩১ অগাস্ট পর্যন্ত। অন্যদিকে, দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। তার আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top