News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে নিম্নমুখী করোনার গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ হাজার ৫০৯ জন
Image

দেশজুড়ে নিম্নমুখী করোনার গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ হাজার ৫০৯ জন

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি. স.) : দেশে বুধবারের তুলনায় সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। মিলল সামান্য স্বস্তি।

বৃহস্পতিবারের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। যা বুধবারের তুলনায় কিছুটা কম। কারণ, ওইদিন ৪৩ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে মঙ্গলবার করোনা গ্রাফ নেমেছিল ৩০ হাজারের নিচে। তার ফলে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ১১৪ জন। অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৬৪০ জনের। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জন। ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। করোনা সংক্রমণ রুখতে জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচিও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top