News Flash

  • Home
  • Uncategorized
  • Persons were injured in a collision : কলমচৌড়া থানাধীন বাগবের দশ কলোনী এলাকায় বাইক ও ম্যাক্সের সংঘর্ষে আহত হয়েছে তিনজন
Image

Persons were injured in a collision : কলমচৌড়া থানাধীন বাগবের দশ কলোনী এলাকায় বাইক ও ম্যাক্সের সংঘর্ষে আহত হয়েছে তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। কলমচৌড়া থানাধীন বাগবের দশ কলোনী এলাকায় বাইক ও ম্যাক্সের সংঘর্ষে আহত হয়েছে তিনজন। আহতরা হলো বাইক চালক সাব্বির হোসেন(১৬) এবং বাইক আরোহী অজুন দাস(১৫) ও গাড়ি চালক কাবিল মিয়া। বাইক ও ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর ভাবে আহত হয়েছে দুজন। ঘটনা কলমচৌড়া থানাধীন বাগবের দশ কলোনী এলাকায়। আহত বাইক চালক সাব্বির হোসেন(১৬) এবং বাইক আরোহী অজুন দাস(১৫)।

জানা গেছে, বাইক চালক সাব্বির হোসেনের পায়ে এবং এবং শরীরের বিভিন্ন স্থানে ২০ টি সেলাই লাগে। অপরদিকে আহত হয়েছেন গাড়ি চালক কাবিল মিঞাও। জানা গেছে, বাইক চালক সাব্বির হোসেনের নিজ বাড়ি বক্সনগর । বাড়ি থেকে মোটর বাইকে করে কলমনগরস্থিত দাদুর বাড়িতে যাচ্ছিল ।সাথে তার প্রতিবেশী এক বন্ধুকে সঙ্গে নিয়ে যেতে গেলে দশ কলোনী এলাকায় পৌঁছতেই অপর দিক থেকে অর্থাৎ সোনামুড়ার দিক থেকে বক্সনগরের দিকে দ্রুত গতিতে আসা ম‍্যাক্স গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

তাতে দুর্ঘটনার কবলে পড়ে বাইক চালক সহ আরোহী । গাড়ি চালকও আহত হয় । তবে ঘটনায় তিন জন গুরুত্বর ভাবে আহত হলেও অল্প বিস্তর আহত হয়েছেন গাড়িতে থাকা আরো বেশ কয়েকজন যাত্রী। আহত সকলকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ‍্যে বাইক চালক সাব্বির হোসেনের পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে কুড়িটি সেলাই লেগেছে। বর্তমানে আহত সকলেই বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top