News Flash

  • Home
  • Uncategorized
  • It is inappropriate to detain : আই-প্যাকসদস্যদের আটকে রাখা অনুচিত, সুর চড়ালেন মানিক সরকার
Image

It is inappropriate to detain : আই-প্যাকসদস্যদের আটকে রাখা অনুচিত, সুর চড়ালেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সমর্থনে সুর চড়িয়েছেন৷ প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের সদস্যদের পুলিশি নজরদারিতে রাখার ঘটনায় ত্রিপুরা সরকারের সমালোচনায় মুখর হয়েছেন তিনি৷ অথচ, গতকালই পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার মানিক দাস নিশ্চিত করেছেন, করোনা পরিস্থিতিতে বহিরাগত নাগরিকদের কোভিড নমুনা পরীক্ষার জন্য একান্তবাসে রাখা হয়েছে৷ আই-প্যাক সংস্থার ওই ২২ জনের রিপোর্ট নেগেটিভ আসলে সকলেই মুক্ত হয়ে যাবেন৷
ত্রিপুরায় প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের সদস্যরা সমীক্ষার কাজে এসেছেন৷ কেন এই সমীক্ষা সে বিষয়ে পুলিশের কাছে মুখ খুলেননি তাঁরা৷ কিন্তু ত্রিপুরার বিভিন্ন প্রান্ত ইতিমধ্যেই চষে বেড়িয়েছেন, নানা জনের মতামত সংগ্রহ করেছেন, তা ওই ২২ জন সমীক্ষক স্বীকার করেছেন৷ তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ওই ২২ জনকে হোটেলে নজরবন্দি করেছে৷ তবে, করোনা পরিস্থিতিতে সারা ত্রিপুরায় হঠাৎ সমীক্ষার কী প্রয়োজন হল তার উত্তর এখনও পায়নি পুলিশ৷


এদিকে, তৃণমূল কংগ্রেস ওই ঘটনায় তীব্র প্রতিবাদী হয়েছে৷ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সকলেই ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ এখন সেই তালেই সুর মেলালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সিপিএম ও তৃণমূলের মতাদর্শগত পার্থক্য বিশাল, তবুও বিজেপি বিরোধী হওয়ায় প্রবীণ সিপিএম নেতা গা ভাসাতে কুণ্ঠা বোধ করেননি৷
মানিক সরকারের কথায়, ত্রিপুরায় টানা ২৫ বছর সিপিএম শাসন ক্ষমতায় ছিল৷ কখনও রাজনৈতিক দল কিংবা কোনও সংস্থাকে ত্রিপুরা নিয়ে গবেষণায় আপত্তি দেখানো হয়নি৷ বামফ্রন্ট সরকার এবং বাম সরকার পরিচালিত ত্রিপুরা নিয়ে বহু সমীক্ষা হয়েছে৷ কিন্তু কখনও কাউকে পুলিশের ঘেরাটোপে নজরবন্দি করা হয়নি৷ তিনি আজকের পরিস্থিতিকে জঙ্গলের রাজত্বের সাথে তুলনা টেনেছেন৷


তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি জোট সরকার হীনমন্যতায় ভুগছে, তাই সরকারি কাজের সমীক্ষায় ভয় পেয়ে গেছে৷ তিনি বলেন, শাসক দল জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে৷ মানুষ এখন তাঁদের সাথে নেই৷ এমন-কি, নির্বাচন সামনে, অথচ নতুন কিছু করে দেখানোর সুযোগও তাঁদের নেই৷ তাই, বহিরাগত সংস্থার সমীক্ষাকে শাসক জোট সহ্য করতে পারছে না৷
সাথে তিনি যোগ করেন, বিরোধীদের কর্মসূচি গ্রহণে বাধা দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, আমি দলীয় কাজে কোথাও যেতে চাইলে ভিড় একত্রিত করে বাধা দেওয়া হচ্ছে৷ মানুষের সাথে যোগাযোগ স্থাপনেও আপত্তি তাঁদের৷ এজন্যই আই-প্যাকের সদস্যদের পুলিশ দিয়ে আটকে রেখে হঠকারিতার প্রমাণ দিয়েছে ত্রিপুরা সরকার, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top