News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের হইচইয়ে অব্যাহত, উভয় কক্ষের অধিবেশন ফের মুলতুবি
Image

বিরোধীদের হইচইয়ে অব্যাহত, উভয় কক্ষের অধিবেশন ফের মুলতুবি

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): শান্ত হচ্ছেই না সংসদ। বিরোধীদের তুমুল হইহট্টগোলে মঙ্গলবারও স্বাভাবিক কাজকর্ম হল না সংসদের উভয়কক্ষে। মঙ্গলবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরই পেগাসাস-সহ বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। ফলে বেলা ১১.৪৫ মিনিট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। অধিবেশন পরে শুরু হলেও হইহট্টগোল অব্যাহত থাকে, ফলে লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত।

একই পরিস্থিতি বিরাজমান থাকে রাজ্যসভাতেও। পেগাসাস প্রোজেক্ট রিপোর্ট নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি জানান বিরোধীরা। স্লোগান দিতে থাকেন তাঁরা। হইচইয়ের কারণে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। এরপরেও একাধিক রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় বিকেল চারটে পর্যন্ত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top