News Flash

  • Home
  • Uncategorized
  • Thief died after being struck by lightning : জলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু চোরের
Image

Thief died after being struck by lightning : জলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু চোরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। জলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু চোরের। ঘটনা কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় ভিতরগুল এলাকায়। মৃতের নাম জয়নাল উদ্দিন ওরফে মন্টু। জলের মোটর চুরি করতে এসে বিদ্যুতের ছোবলে মৃত্যু এক চোরের।মৃত চোরের নাম জয়নাল উদ্দিন ওরফে মন্টু।পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।ঘটনা কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় ভিতরগুল এলাকায়।ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের ভিতরগুল এলাকার মকদ্দছ আলীর ছেলে মাসুক আহমেদ গতকাল রাত আনুমানিক বারোটা নাগাদ প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বেরিয়ে বাথরুমে যায়। তখন বাথরুমের পাশে কিছু একটা শব্দ আচ করতে পেরে পরিবারের সকলকে ব্যাপারটি জানায় মাসুক।

পরিবারের লোকজন গিয়ে দেখতে পান তাদের জলের মোটরের পাশে এক ব্যক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে।এমতাবস্থায় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে স্থানীয় পঞ্চায়েত ও কদমতলা থানায় খবর দেন। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি ও কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় এক চোর মকদ্দছ আলীর মোটর চুরি করতে এসে বিদ্যুৎ সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে।পুলিশি তদন্তে আরো বেরিয়ে আসে, মৃত চোর ধর্মনগর থানাধীন সাঁকাইবাড়ি এলাকার মৃত খুরশিদ আলীর ছেলে জয়নাল উদ্দিন ওরফে মন্টু। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে নিয়ে আসে। এদিকে এলাকাবাসী জানান, মৃত চোর জয়নাল উদ্দিন ওরফে মন্টু দীর্ঘ কয়েক বছর যাবৎ পশ্চিম ভিতরগুল এলাকায় থাকতো। যদিও ভিতরগুল এলাকায় তার মামার বাড়ি রয়েছে।

কিন্তু বদভ্যাসের কারণে জয়নালকে মামার বাড়িতে আশ্রয় দেওয়া হতো না। তাই স্থানীয় এলাকার কইতর বিবি নামের এক মহিলার বাড়িতে সে থাকত। এলাকাবাসী আরও জানান, যেদিন থেকে জয়নাল ভিতরগুল এলাকায় এসেছিল সেই দিন থেকে গ্রামের মানুষ চুরির যন্ত্রণায় অতিষ্ঠ ।এমনকি পূর্বেও জয়নাল বহিঃ রাজ্যে চুরির অভিযোগে জেল খেটে ভিতরগুল এলাকায় এসেছিল। স্হানীয় এলাকাবাসী আরো জানান, গতকাল গভীর রাতে মকদ্দছ আলী ও তার ভাই মনজির আলীর দুটি জলের মোটর চুরির উদ্দেশ্যে এসেই বিদ্যুতের ছোবলে প্রাণ হারায় সে। কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top