News Flash

  • Home
  • Uncategorized
  • ট্র্যাক্টর চালিয়ে সংসদে, রাহুল বললেন কৃষি আইন প্রত্যাহার করতেই হবে
Image

ট্র্যাক্টর চালিয়ে সংসদে, রাহুল বললেন কৃষি আইন প্রত্যাহার করতেই হবে

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): তিনটি কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দেখালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার বাদল অধিবেশনে যোগ দিতে ট্র্যাক্টর চালিয়ে সংসদে এলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেছেন, “তিনটি কৃষি আইন প্রত্যাহার করতেই হবে।” এদিন সকলকে চমকে দিয়েই দিল্লির রাজপথে ট্র্যাক্টর চালান রাহুল, ট্র্যাক্টর চালিয়ে সংসদে হাজির হন কংগ্রেস সাংসদ। এদিকে, সিআরপিসি-র ১৪৪ ধারা লঙ্ঘন করে ট্র্যাক্টর মিছিল বের করায় কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরেজওয়ালা, যুব কংগ্রেস প্রধান শ্রীনিবাস বি ভি-সহ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছে দিল্লি পুলিশ।

ট্র্যাক্টরে বসেই রাহুল এদিন বলেছেন, “কৃষকদের বার্তা আমি সংসদে নিয়ে এসেছি। তাঁরা (কেন্দ্র) কৃষকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এবং সংসদে আলোচনা হতে দিচ্ছে না। তিনি কালো আইন প্রত্যাহার করতেই হবে তাঁদের। গোটা দেশ জানে এই আইন ২-৩ জন বড় ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য।” তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সোমবার থেকেই দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন মহিলারাও। অন্য দিকে সংযুক্ত কিসান মোর্চা-সহ একাধিক কৃষক সংগঠনের নেতৃত্বে দিল্লি সীমানায় বিক্ষোভ চলছেই। সেই পরিস্থিতিতেই কৃষি আইনের বিরোধিতাকে সংসদে নিয়ে গেলেন রাহুল। রাহুল এদিন আরও বলেছেন, “সরকারের মতে কৃষকরা ভীষণ খুশি এবং যাঁরা (আন্দোলনরত কৃষক) বাইরে বসে আছেন তাঁরা জঙ্গি। কিন্তু বাস্তবে, কৃষকদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।” এদিন কৃষি আইনের বিরোধিতায় সংসদ চত্বরে বিক্ষোভ দেখান শিরোমণি অকালি দলের সাংসদরাও।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top