News Flash

  • Home
  • Uncategorized
  • Leftist stage protests : দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছে বামপন্থী সংগঠনগুলি
Image

Leftist stage protests : দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছে বামপন্থী সংগঠনগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। কেন্দ্রীয় সরকারের রেগায় বরাদ্দ সংকোচন সহ অন্যান্য দাবিতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজ্য প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছে বামপন্থী সংগঠনগুলি। কেন্দ্রীয় সরকারের রেগার বরাদ্দ সংকোচন নীতির প্রতিবাদ জানিয়ে সারা ভারতবর্ষে সোমবার আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে সারা ভারত কিষান সভা, সি আই টি ইউ, গণমুক্তি পরিষদ ও তপশিলি জাতি সমন্বয় সমিতি। সংগঠন গুলির যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মেলারমাঠ সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে ।সারা ভারত কৃষক সভা ও গণমুক্তি পরিষদ বিক্ষোভ প্রদর্শন করে।

পাশাপাশি ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি অফিসেও বিক্ষোভ প্রদর্শন করে ।উপস্থিত ছিলেন তফশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক ও অন্যদিকে সিপিএম পশ্চিম জেলা সামনে গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী ও সারা ভারত কিষান সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। কেন্দ্রীয় সরকার এসব বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে গোটা দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top