News Flash

  • Home
  • Uncategorized
  • ATM hacker escape : এটিএম হ্যাকার পলায়নের ঘটনায় তদন্ত কমিশন গঠন করল ত্রিপুরা সরকার
Image

ATM hacker escape : এটিএম হ্যাকার পলায়নের ঘটনায় তদন্ত কমিশন গঠন করল ত্রিপুরা সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। এটিএম হ্যাকার পুলিশী হেফাজত থেকে পলায়নের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে ত্রিপুরা সরকার। দুই সদস্যের ওই কমিশন গঠনে আজ ত্রিপুরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।


এ-বিষয়ে আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, গত ৯ জুলাই সকাল ১১টা ৪৫ মিনিটে জি বি হাসপাতাল থেকে পালিয়ে গেছে। ওই ঘটনায় তদন্তের দুই সদস্যক তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাসকে ওই কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এবং ড. বি কে কিলিকদার সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।


শিক্ষা মন্ত্রী বলেন, কমিশনকে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। তাতে, ঘটনার জন্য কে দায়ী সমস্ত সত্যতা খতিয়ে দেখে রিপোর্ট দাখিল করতে হবে। ওই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।


প্রসঙ্গত, গত ৯ জুলাই জি বি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শৌচালয় থেকে পালিয়ে যান এটিএম হ্যাকার তুরস্কের নাগরিক হাকান জানবুর্কান। ওই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। প্রথমে পুলিশ সাকিব ত্রিপুরাকে গ্রেফতার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে সুখেন ভৌমিক ও বাদল বনিককে পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তী সময়ে সুমিত বনিক, ওমর শরিফ, ফাতা আল ডেমির, মহম্মদ হান্নান, রাকিবুল ইসলাম, স্বর্ণ কুমার ত্রিপুরা এবং মিঠুন ভৌমিককে পুলিশ গ্রেফতার করেছে। মিঠুন বাদে বাকি ছয়জন জেল খাটা আসামী। তাদের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পুলিশ রিমান্ডে নিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top