News Flash

  • Home
  • Uncategorized
  • Special emphasis on antigen test : করোণা মোকাবেলায় সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে এন্টিজেন টেস্ট এর উপর বিশেষ গুরুত্ব আরোপ
Image

Special emphasis on antigen test : করোণা মোকাবেলায় সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে এন্টিজেন টেস্ট এর উপর বিশেষ গুরুত্ব আরোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। করোণা মোকাবেলায় সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে এন্টিজেন টেস্ট এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বুধবার ঈদের ছুটির দিনেও প্রশাসনের উদ্যোগে আগরতলা পশ্চিম থানার সামনে এবং মহারাজগঞ্জ বাজার ,চৌমুহনী বাজার ও জিবি বাজারে অ্যান্টিজেনটেস্ট করার জন্য চারটি দল পৃথক পৃথকভাবে নিয়োজিত রয়েছে।করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মহকুমা প্রশাসনের উদ্যোগে জনগণ এলাকাগুলিতে এন্টিজেন টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে। বুধবার ঈদের ছুটির দিনেও আগরতলা শহরের চারটি স্থানে চারটি দলকে এন্টিজেন টেস্টের জন্য কাজে লাগানো হয়। শহরের প্রাণকেন্দ্র আগরতলা পশ্চিম থানার সামনে এন্টিজেন টেস্ট এর ব্যবস্থা করা হয়। এছাড়া জিবি বাজার, মহারাজগঞ্জ বাজার এবং চৌমুহনী বাজারে এন্টিজেন টেস্ট করা হয়। সদরের অতিরিক্ত মহকুমা শাসক আজ অবশ্য অ্যান্টিজেন টেস্ট করে কাউকে করোনা পজিটিভ পাওয়া যায়নি।

তিনি জানান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা আগামী দিনগুলিতে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে অব্যাহত রাখা হবে। সদরের মহকুমাশাসক আরো জানান, প্রত্যেককে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এসব বিষয়ে জনগণকে সচেতন করার জন্য মহকুমা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ অব্যাহত রয়েছে। যারা প্রশাসনের নির্দেশ অমান্য করছে তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে বলেও জানিয়েছেন সদরের অতিরিক্ত মহকুমা শাসক। রাজ্যে করোণা আক্রান্ত মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সে কারণেই কারফিউ অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top