News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-বিধি মেনেই ঈদের প্রার্থনা, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

কোভিড-বিধি মেনেই ঈদের প্রার্থনা, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): দিল্লি থেকে গুজরাট, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব-গোটা দেশেই নিষ্ঠার সঙ্গে পালিত হয়েছে ঈদুজ্জোহা বা ঈদ-উল-আজহা| বুধবার সকাল থেকেই মসজিদে-মসজিদে ঈদের প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন, সর্বত্রই কোভিড-বিধি যথাযথভাবে পালন করেই। কলকাতার নাখোদা মসজিক থেকে শুরু করে দিল্লির জামা মসজিদ, তিরুবনন্তপুরমের পালায়াম জুমা মসজিদ থেকে অমৃতসরের খাইরুদ্দিন মসজিদ-সর্বত্রই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কোভিড-বিধি মেনে নমাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা|


ঈদুজ্জোহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ঈদের শুভেচ্ছা-বার্তায় বুধবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেছেন, ‘আপামর দেশবাসীকে ঈদ মুবারক। ঈদুজ্জোহা ভালোবাসা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর উৎসব ও সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার।” শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন , ‘ঈদ মুবারক!| আশা করছি এই দিন সম্মিলিত সহানুভূতি, সম্প্রীতি ও চেতনাকে বৃহত্তর ভালোর সেবায় উজ্জিবীত করবে।”


কুরবানির ঈদকে ঘিরে এদিন সকাল থেকে আনন্দে মাতোয়ারা ছিল আট থেকে আশি| দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র-সর্বত্রই উৎসবের আমেজে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন | সকালবেলা প্রথমেই মসজিদে গিয়ে নমাজ পড়া| তারপর নতুন পোশাক পরে ঘুরে বেড়ানো| যদিও, করোনার জন্য আনন্দ অনেকটাই ফিকে হয়ে পড়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top