News Flash

  • Home
  • বিনোদন
  • Body recovered : প্রতিমা বিসর্জন করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার
Image

Body recovered : প্রতিমা বিসর্জন করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জুলাই।। বিপত্তারিণীর প্রতিমা বিসর্জন করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া কিশোরের মৃতদেহ মঙ্গলবার সকালেখোয়াই নদী থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে।গত রবিবার বিপত্তারিণী প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে সলিল সমাধি হওয়া ১৬ বছর বয়সি অনির্বাণ পালের মৃতদেহ প্রায় ৪১ ঘন্টা পর উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সকাল বেলা ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ থেকে ১২ কিলোমিটার দূরে তেলিয়ামুড়া থানাধীন চাম্পাই এলাকার নয়াবাড়ি রেলব্রীজ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটিি দেখতে পান স্থানীয়় বাসিন্দারাা। খবর চাউর হতেই গোটা এলাকায় জড়ো হতে থাকে প্রচুর সংখ্যক মানুষ। খবর আসে তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং এন.ডি.আর.এফ-এর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।সেখান থেকে জল পথে নিয়ে আসা হয় অনির্বাণের নিথর দেহ তেলিয়ামুড়া দশমিঘাট এলাকায়।

পরে তেলিয়ামুড়া দমকলকর্মীরা নিথর দেহ নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে অনির্বানের নিথর দেহের হদিস মেলার খবর ছড়িয়ে পড়তেই সন্তান হারা মায়ের কান্নায় এবং পরিবার-পরিজনসহ এলাকাবাসীদের চোখের জলে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top