News Flash

  • Home
  • বিনোদন
  • Germany left the field : বর্ণবিদ্বেষ নিয়ে ফের ঝড়, মাঠ ছাড়ল ক্ষুব্ধ জার্মানি
Image

Germany left the field : বর্ণবিদ্বেষ নিয়ে ফের ঝড়, মাঠ ছাড়ল ক্ষুব্ধ জার্মানি

টোকিও, ১৮ জুলাই (হি.স.) : ইউরো ফাইনালে ইংল্যান্ডের তিন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে বর্ণবিদ্বেষী মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার জাপানে অলিম্পিক্সের প্রস্তুতি ম্যাচে। ইউরো ফাইনালে ইংল্যান্ডে বর্ণবিদ্বেষী মন্তব্যের রেশ এখনও কাটেনি। এনিয়ে ব্রিটিশ সরকার তদন্ত পর্যন্ত শুরু করেছে।

এবার এই ঘটনার শিকার জার্মানির পুরুষ ফুটবল দল। শনিবার ওয়াকাইয়ামাতে তারা হন্ডুরাসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছিল। ম্যাচে এক জার্মান ফুটবলারকে বর্ণবিদ্বেষমূলক পরিস্থিতির সামনে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। তাতে ক্ষুব্ধ জার্মানি দল প্রতিবাদ জানিয়ে ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বেরিয়ে যায়।
জার্মানি দলে রয়েছেন জর্ডান টুহুনারিগা নামে এক কৃষ্ণাঙ্গ ডিফেন্ডার। তাঁর বয়স ২৩। খেলেন হার্থা বিএসসিতে। অনুর্ধ্ব ২১ জাতীয় দলেও ছিলেন। তিনিই বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

দর্শকহীন স্টেডিয়ামে খেলা স্থগিত হওয়ার সময় ফল ছিল ১-১। হন্ডুরাস জাতীয় দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, এটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। কিন্তু জার্মান জাতীয় দলের টুইটারে পরিষ্কার লেখা হয় ”১-১ অবস্থায় শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগেই খেলা পরিত্যক্ত হয়। আমাদের জর্ডান টুহুনারিগাকে মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হয়েছে। তার প্রতিবাদ জানিয়েই জার্মানি দল মাঠ ছেড়েছে।” অভিযোগের তির প্রতিপক্ষ এক ফুটবলারের দিকে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top