News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীর অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী দ্বারস্থ পুলিশের
Image

স্বামীর অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী দ্বারস্থ পুলিশের

আগরতলা, ১৫ জুলাই : স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিলোনিয়া মহিলা থানার দ্বারস্থ হলেন নির্যাতিত স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পণের দায়ে নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করলেন নির্যাতিতা স্ত্রী।স্বামীর নাম পিনাকী ত্রিপুরা। বাড়ি বিলোনিয়া মহাকুমার চিত্তামারা পুরান বাজার এলাকায়।

দফায় দফায় গ্রাম্য সালিশি সভায় স্বামী স্ত্রীর ঝামেলা মীমাংসার পরেও কোন সুরাহা না হওয়াতে অবশেষে বাধ্য হয়ে বিলোনিয়া মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতিতা স্ত্রী। জানা যায়, দুই থেকে আড়াই বছর আগে উত্তর সোনাইছড়ির বৃন্দামা টিলার বাসিন্দা রাজমোহন ত্রিপুরার মেয়ে পুষ্পমালা ত্রিপুরার সাথে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয় পিনাকী ত্রিপুরার । স্বামীর বাড়ির চাহিদা মোতাবেক পনের জিনিস মিটিয়ে দেওয়া হয় । বিয়ের কয়েক মাস যেতে না যেতেই শুরু হয়ে যায় পুষ্পমালা ত্রিপুরার উপর অত্যাচার । এই অত্যাচারের মাত্রা বেড়ে যায় কন্যা সন্তান জন্ম নেওয়ার পর । প্রায় সময়ই স্বামী পিনাক ত্রিপুরা মদমত্ত অবস্থায় এসে মারধর করে বলে অভিযোগ স্ত্রী পুস্প মালা ত্রিপুরার । কখনো বা জ্বলন্ত সিগারেটের ছেকা, কখনো বা গরম তেল হাতে ঢেলে দেওয়ার মতো ঘটনা পুস্প মালা ত্রিপুরার উপর ঘটেছে ।

স্বামীর সাথে স্বামীর বাড়ির লোকজনেরাও অত্যাচার করে বলে অভিযোগ রয়েছে পুস্পমালার । গত কিছুদিন আগে স্বামী পিনাক ত্রিপুরা মদমত্ত অবস্থায় বাড়িতে এসে পুস্প মালা ত্রিপুরাকে মারধর করে দশ মাসের কন্যা সন্তান সহ বাড়ি থেকে বের করে দেয়। কোন উপায় না দেখে পুস্পমালা ত্রিপুরা উত্তর সোনাইছড়ি বৃন্দামাটিলা বাপের বাড়িতে আশ্রয় নেয়। এরপর পুস্পমালা ত্রিপুরার বাপের বাড়ির লোকজনেরা পুস্পমালার শ্বশুর বাড়িতে যোগাযোগ করে স্বামী ও স্ত্রীর সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য প্রয়াস জারি রাখলেও আবারো স্বামীর বাড়ির লোকজনেরা টাকা দাবী করে । অবশেষে স্বামী পিনাক ত্রিপুরার বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় দ্বারস্থ হয়ে বধু নির্যাতনের মামলা দায়ের করে স্ত্রী পুস্প মালা ত্রিপুরা । স্ত্রী পুস্প মালা ত্রিপুরা স্বামী পিনাক ত্রিপুরার শাস্তির দাবি করেছে প্রসাশনের কাছে । ভবিষ্যতে আর কোনো ফোন যাতে এ ধরনের নির্যাতনের শিকার না হতে হয় তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে পুষ্প মালা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top