News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মুতে বায়ুসেনা ঘাঁটির কাছে ফের ড্রোন, উচ্চ-সতর্কতা জারি
Image

জম্মুতে বায়ুসেনা ঘাঁটির কাছে ফের ড্রোন, উচ্চ-সতর্কতা জারি

জম্মু, ১৫ জুলাই (হি.স.): জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন-হামলার পর এখনও খুব বেশি হয়নি, জম্মুর বায়ুসেনা ঘাঁটির কাছে ফের দেখা মিলল সন্দেহজনক ড্রোন। বুধবার রাতে জম্মুর বায়ুসেনা ঘাঁটির কাছে ড্রোন উড়তে দেখা যায়। জম্মু পুলিশ জানিয়েছে, বুধবার রাতে জম্মুর বায়ুসেনা ঘাঁটির অদূরে, সতওয়ারি ও মিরান সাহিব এলাকার মাঝে একটি ইউএভি (ড্রোন) দেখা যায়। ড্রোন দেখতে পাওয়া মাত্রই কয়েক রাউন্ড গুলি চালায় সুরক্ষা বাহিনী, এরপর রাতের অন্ধকারে ড্রোনটি উধাও হয়ে যায়। এই ঘটনার পরই উচ্চ-সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুন জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে সন্দেহজনক ড্রোনের সাহায্যে দু’টি বোমা নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় আহত হয়েছিলেন ভারতীয় বায়ুসেনার দু’জন জওয়ান। তারপর থেকে বহুবার জম্মুর বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে ড্রোনের। আর আগে বুধবারই জম্মুর অর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি ড্রোন দেখতে পান সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। গুলি চালানোর পর সেই ড্রোনটিও পালিয়ে যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top