News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার বিখ্যাত গন্ধরাজ লেবু পাড়ি দিল জার্মানি
Image

ত্রিপুরার বিখ্যাত গন্ধরাজ লেবু পাড়ি দিল জার্মানি

আগরতলা, ১৪ জুলাই (হি.স.) : ত্রিপুরার বিখ্যাত গন্ধরাজ লেবু এবার পাড়ি দিল সদূর জার্মানিতে। ভারতের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ওই লেবু সুনাম কুড়িয়েছে। এবার পরীক্ষামূলকভাবে ৫০০টি গন্ধরাজ লেবু জার্মানি পাঠানো হয়েছে। সাথে গেছে ৫০০টি কাগজি লেবু এবং ১ মেট্রিক টন কাঁঠাল। ত্রিপুরার ওই কৃষিজ পণ্য গুয়াহাটি হয়ে জার্মানি যাবে। চাহিদা বাড়লে ত্রিপুরার চাষীদের কপাল খুলে যাবে।


এ-বিষয়ে উদ্যান পালন দফতরের অধিকর্তা ড. ফণী ভূষণ জমাতিয়া বলেন, ত্রিপুরা থেকে ইতিপূর্বে কাঠাল লন্ডন, সৌদি আরব পাঠানো হয়েছে। এবার জার্মানিতে পরীক্ষামূলক লেবু ও কাঠাল পাঠানো হয়েছে। তিনি জানান, ধলাই জেলায় বিলাসছড়া থেকে ত্রিপুরার বিখ্যাত গন্ধরাজ লেবু ও কাগজি লেবু সংগ্রহ করা হয়েছে। এছাড়া সিপাহীজলা জেলায় বক্সনগরের কুলুবাড়ি এলাকা থেকে কাঁঠাল সংগ্রহ করা হয়েছে।


তাঁর কথায়, ৫০০টি গন্ধরাজ ও ৫০০টি কাগজি লেবু এবং ১ মেট্রিক টন কাঁঠাল আজ গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। কার্গোর উপলব্ধি অনুযায়ী ওই পণ্য জার্মানির জন্য রওয়ানা দেবে। তাতে, আশা করা যাচ্ছে আগামীকাল কিংবা আগামী পরশু ওই পণ্য জার্মানির উদ্দেশ্যে রওয়ানা দেবে।


প্রসঙ্গত, ত্রিপুরার কৃষিজ পণ্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজার দখলে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ড. ফণী ভূষণ জমাতিয়ার মতে, চাহিদা বাড়লে কৃষকরা অধিক মূল্য পাবেন। তাতে তাদের মুনাফাও অধিক হবে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top