News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৬ বছরে থামল ইনিংস, প্রয়াত প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা
Image

৬৬ বছরে থামল ইনিংস, প্রয়াত প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): প্রয়াত হলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। মঙ্গলবার সকাল ৭.৪০ মিনিট নাগাদ দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর। রেখে গেলেন স্ত্রী রেণু শর্মা, দুই মেয়ে পূজা ও প্রীতি ও এক ছেলে চিরাগকে। ভারতীয় ক্রিকেটের ‘ক্রাইসিস ম্যান’ যশপাল শর্মার মৃত্যুর খবর পেয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবও নিজের চোখের জল ধরে রাখতে পারেননি।

আন্তর্জাতিক কেরিয়ারে, ভারতের হয়ে ৩৭টি টেস্ট ম্যাচ খেলেছিলেন এই মিডিল অর্ডার ব্যাটসম্যান। রান করেছিলেন ১,৬০৬। খেলেছিলেন ৪২টি একদিনের ম্যাচ, স্কোর করেছিলেন ৮৮৩ রান। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। ১৯৫৪ সালের ১১ আগস্ট লুধিয়ানায় জন্ম যশপাল শর্মার। ১৯৭২ সালে জম্মু-কাশ্মীর স্কুলের বিরুদ্ধে পঞ্জাব স্কুলের হয়ে ২৬০ রান করে নজরে এসেছিলেন যশপাল শর্মা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top