News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, নাভিশ্বাস দেশবাসী
Image

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, নাভিশ্বাস দেশবাসী

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। সোমবার আরও দামি হল দুই জ্বালানি তেল, বাড়তে বাড়তে মুম্বইয়ে ১০৭ টাকার গন্ডি ছাড়িয়ে গেল পেট্রোলের দাম, ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ডিজেলের দামও। দিল্লিতে পেট্রোলের দাম ১০১ টাকার গন্ডি ছাড়িয়েছে। দেশের অন্যান্য শহরেও ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ।

সোমবার মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ১০১.১৯ টাকা এবং ডিজেল ৮৯.৭২ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-১০১.৩৫ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯২.৮১ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৭.২০ টাকা এবং ডিজেল ৯৭.২৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০১.৯২ টাকা এবং ডিজেল ৯৪.২৪ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০৪.৫৮ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.০৯ টাকা। ভোপালে পেট্রোলের বর্ধিত দাম ১০৯.৫৩ টাকা ও ডিজেলের দাম দেবে ৯৮.৫০ টাকায় পৌঁছেছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top