News Flash

  • Home
  • Uncategorized
  • হারের পর ওয়েম্বলির রাস্তায় রীতিমতো তাণ্ডব ইংল্যান্ড সমর্থকদের, ইতালি সমর্থকদের ওপর মারধরের অভিযোগ
Image

হারের পর ওয়েম্বলির রাস্তায় রীতিমতো তাণ্ডব ইংল্যান্ড সমর্থকদের, ইতালি সমর্থকদের ওপর মারধরের অভিযোগ

ওয়েম্বলি, ১২ জুলাই (হি.স.) : বিতর্ক তৈরিতে ইংরেজ সমর্থকদের জুড়ি মেলা যায় না। ওয়েম্বলিতে ইউরো ফাইনালে ইতালির কাছে পরাস্ত হয়ে খেলা শেষে ইতালীয় সমর্থকদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা থেকে শুরু করে তাঁদের উপর হামলার অভিযোগ উঠল। শুধু তাই নয়, ইতালির জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

রবিবার মধ্যরাতে ইউরো ফাইনালে আশা জাগিয়েও ইতালির কাছে পেনাল্টি শুটআউটে হেরে যায় গ্যারেথ সাউথগেটের দল। সেই হার হজম করতে না পেরে কার্যত তাণ্ডব শুরু করেন ইংরেজ সমর্থকরা। স্টেডিয়াম থেকে বেরনোর পরই ইতালির সমর্থকদের উপর চড়াও হয় তাঁরা। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য থেকে শুরু করে মারধরের ঘটনাও ঘটে। ফুটবল মহল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদিও রবিবার ম্যাচ শুরুর আগেই হাজারে হাজারে ইংরেজ সমর্থক কার্যত তান্ডব চালান লন্ডনের রাস্তায়।

সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধেও ন্যাক্কারজনক কান্ড ঘটিয়েছিলেন ইংল্যান্ডের সমর্থকরা। ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্কিমিচেলের মুখে লেজার রশ্মি ফেলে মনোসংযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন তাঁরা। ডেনমার্কের জাতীয় সংগীতকেও ব্যঙ্গ করা হয়। গ্যালারিতে আতশবাজি জ্বালানো হয়। তারপরেই উয়েফার পক্ষ থেকে জরিমানা করা হয় ইংল্যান্ডকে। এরপর সাউথগেট দলের সমর্থকদের সংযত হওয়ার বার্তা দিয়ে বিপক্ষ দলের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করতে বারণ করেন। কিন্তু তাতে লাভ হয়নি। ফাইনালেও ইতালির জাতীয় সংগীতের সময় একই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। এমনকি টিকিট না থাকা ইংল্যান্ডের সমর্থকরা কাতারে কাতারে ওয়েম্বলির বাইরে জড়ো হয়ে জোরপূর্বক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছে। বাধাপ্রাপ্ত হয়ে শয়ে শয়ে বিয়ারের বোতল ছুঁড়তেও দেখা যায় তাঁদের। কয়েকশো মদ্যপ সমর্থক স্টেডিয়ামের বাইরে বাসে উঠে তাণ্ডব চালায়। শেষপর্যন্ত স্টেডিয়ামে কর্তৃপক্ষের অনুরোধে বিশৃঙ্খল জনতাকে বাগে আনতে বিশাল পুলিশ বাহিনীও নামাতে হয়। এই ঘটনার নিন্দা করেছে ইংল্যান্ড ফুটবল সংস্থা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top