News Flash

  • Home
  • Uncategorized
  • Father Stan Swami : ফাদার স্ট্যান স্বামীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
Image

Father Stan Swami : ফাদার স্ট্যান স্বামীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আগরতলা, ১২ জুলাই : ফাদার স্ট্যান স্বামীকে হত্যার প্রতিবাদে রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ-বিক্ষোভ সংঘটিত করেছে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। ধর্মীয় যাজক ফাদার স্ট্যান স্বামীকে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় মদতে বিনাবিচারে জেলে আটকে রেখে হত্যা করা হয়েছে বলে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানিজেশন এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সোমবার আগরতলা ত্রিপুরা নিউম্যান রাইটস অর্গানাইজেশন এর পক্ষ থেকে এক নিরব প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়। প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা অর্গানাইজেশনের সচিব তথা রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, ফাদার স্ট্যান স্বামীকে পরিকল্পিতভাবে বিনা বিচারে জেলে আটকে রেখে অত্যাচার করে হত্যা করা হয়েছে। এটি একটি মারাত্মক সন্ত্রাস বলে তিনি আখ্যায়িত করেছেন। মিথ্যা মামলায় আটক করে তাকে হত্যা করা হয় বলেও অভিযোগ। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী পুরুষোত্তম রায় বর্মন।

তিনি বলেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলি কালো আইনের সাহায্য নিয়ে মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী, কবি সাহিত্যিক ও সমাজকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করছে, এমনকি পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলেও তিনি অভিযোগ করেন। ফাদার স্ট্যান স্বামী সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেছেন। তাকে রাষ্ট্রীয় মদতে আটক করে জেলে রেখে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে। অবিলম্বে কালো আইন প্রত্যাহার এবং সমস্ত রাজনৈতিক বন্দীদের বিনাশর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ত্রিপুরা অরগানাইজেশনের সচিব আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।


ফাদার স্ট্যান স্বামী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের ব্যবস্থা করতে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top