News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে ফের সাফল্য, অনন্তনাগে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি
Image

কাশ্মীরে ফের সাফল্য, অনন্তনাগে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি

শ্রীনগর, ১০ জুলাই (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার রানিপোরা এলাকার ওয়ারিগামে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানা যায়নি। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় অনন্তনাগ জেলার রানিপোরা এলাকার ওয়ারিগামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি।

সেই খবর পাওয়ার পরই ওয়ারিগাম এলাকায় শনিবার দুপুরের পর থেকেই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এমন সময় জঙ্গিরা গুলি চালাতে থাকে, সুরক্ষা বাহিনীও পাল্টা জবাব ফিরিয়ে দেয়। এনকাউন্টার নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top