News Flash

  • Home
  • বিনোদন
  • Zika Virus : কেরলে জিকা ভাইরাসে আক্রান্ত ১৪ জন, পৌঁছল ছ’সদস্যের কেন্দ্রীয় দল
Image

Zika Virus : কেরলে জিকা ভাইরাসে আক্রান্ত ১৪ জন, পৌঁছল ছ’সদস্যের কেন্দ্রীয় দল

তিরুবনন্তপুরম, ১০ জুলাই (হি.স.): কেরলে মোট ১৪ জনের শরীরে পাওয়া গেল জিকা ভাইরাস। শুক্রবার ১৩ জনের শরীরে জিকার উপস্থিতি নিশ্চিত করেছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। এর আগে ২৪ বছরের এক তরুণীর শরীরে মিলেছিল জিকা ভাইরাস। সব মিলিয়ে কেরলে ১৪ জনের শরীরে মিলল জিকা ভাইরাসের উপস্থিতি। কেন্দ্র থেকে ৬ সদস্যের এক দলও গিয়েছে কেরলে।

কেরল সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৪ বছরের তরুণীর শরীরে জিকা ভাইরাস মেলার পর ১৯ জনের নমুনা পাঠানো হয়েছিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সেখানে ১৯ জনের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জিকা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ। কেন্দ্র থেকে ৬ সদস্যের এক দলও গিয়েছে কেরলে।

উল্লেখ্য, জিকা ভাইরাস মশাবাহিত এক রোগ। মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। এই রোগে আক্রান্ত হলে ডেঙ্গুর মতোই লক্ষণ দেখা দেয়। প্রবল জ্বর, গাঁটে ব্যাথা ছাড়াও, শরীরে র‍্যাশ বের হতে দেখা যায়। এমনকি শরীরের জটিলতা বাড়িয়ে প্রাণঘাতী হয়ে উঠতে পারে জিকা।এই জিকা ভাইরাস মারাত্মক ক্ষতি করতে পারে গর্ভস্থ সন্তান ও ভ্রুণের। গর্ভবতী মহিলারা যদি জিকা ভাইরাস -এ আক্রান্ত হন, তাহলে শিশু বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। শিশুর মস্তিষ্ক স্বাভাবিকের থেকে ছোট আকারের হতে পারে। মস্তিষ্ক বিকাশও থমকে যায়। কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে গর্ভস্থ সন্তান ও মায়ের।

কেরলে প্রতি বছরই প্রায় জিকা সংক্রমণ ছড়ায়। স্বাস্থ্য মহলের মতে, ডেঙ্গির মতো জিকার মশাও পরিষ্কার জলে জন্মায়। নতুন সংক্রমণ স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে সরকারকে। জিকা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ। কেন্দ্র থেকে ৬ সদস্যের এক দলও গিয়েছে কেরলে।

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top