News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জের, ভারত-শ্রীলঙ্কা সিরিজ পিছিয়ে শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে
Image

করোনার জের, ভারত-শ্রীলঙ্কা সিরিজ পিছিয়ে শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): করোনার প্রভাবে পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ। শনিবার বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন বলেন, “শ্রীলঙ্কা শিবিরে করোনা আক্রমণের জন্য আসন্ন সিরিজ পিছিয়ে গেল। তাই ১৩ জুলাইয়ের বদলে আগামী ১৮ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হবে।” ২৫ জুলাই থেকে আরম্ভ হবে টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কা শিবিরে ইতিমধ্যে করোনা হানা দিয়েছে। টিমের দুই সদস্য করোনায় আক্রান্ত। দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর পুরো দলকেই কঠোর নিভৃতবাসে পাঠানো হয়েছে। যার জেরে পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ। নতুন সূচি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কায় ভারতের ম্যাচের জন্য নতুন সূচি নির্ধারিত হয়েছে।’ আগের সূচি অনুযায়ী ১৩ জুলাই প্রথম একদিনের ম্যাচ ছিল। দ্বিতীয় এবং তৃতীয় একদিনের ম্য়াচ ছিল যথাক্রমে ১৬ এবং ১৮ জুলাই। ২৫ জুলাইয়ের মধ্যে তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ১৮ জুলাই থেকে শুরু হবে একদিনের সিরিজ। ১৮, ২০ এবং ২৩ জুলাই তিনটি একদিনের ম্যাচ হবে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ২৫, ২৭ এবং ২৯ জুলাই।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top