News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম জালিয়াতির মাস্টার মাইন্ড জি বি হাসপাতাল থেকে পালিয়েছে
Image

এটিএম জালিয়াতির মাস্টার মাইন্ড জি বি হাসপাতাল থেকে পালিয়েছে

আগরতলা, ৯ জুলাই (হি. স.) : এটিএম জালিয়াতি মামলার মাস্টারমাইন্ড হাকান জানবুরকান শুক্রবার সকালে জিবি হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তাকে চিকিৎসার জন্য কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জিবি হাসপাতালে আনা হয়েছিল। আজ তার সাথে আরও কয়েকজন আসামীকেও কেন্দ্রীয় কারাগার থেকে জি বি হাসপাতালে আনা হয়েছিল।


ত্রিপুরার প্রধান হাসপাতাল জিবিতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এটিএম জালিয়াতি চক্রের মূল পান্ডা। ঘটনা শুক্রবার সকাল এগারোটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, এটিএম স্কিমিং জালিয়াতির মামলার মূল অভিযুক্ত অপরাধী হাকান জানবুরকানকে কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে গেছে।


জানা গেছে, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যে হাকান জানবুরকান এটিএম স্কিমিং জালিয়াতির মামলায় জড়িত রয়েছে। হাকান জানবুরকান দিল্লি, মুম্বই, আগরতলা, কলকাতা এবং গুয়াহাটির এটিএমগুলিতে স্কিমার মেশিন স্থাপন করেছিল বলে অভিযোগ রয়েছে। জানা গেছে তুরস্কের সন্দেহভাজন সাইবার অপরাধীরা আগরতলায় ইনস্টল হওয়া এটিএম-ক্লোনিং ডিভাইসের মাধ্যমে এটিএম থেকে প্রচুর নগদ অর্থ চুরি করেছে। এটিএম জালিয়াতি মামলার মাস্টারমাইন্ড হাকান জানবুরকান জিবি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাতে ঘাটতি থাকার কারণেই সে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলেও বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে।


তাকে খোজার জন্য পুলিশ নেমে পড়েছে। কিন্ত সংবাদ লেখা পর্যন্ত তাকে খোজে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছেন, শৌচালয়-র জানলা ভেঙ্গে ওই অপরাধী পালিয়েছে। তাঁকে পাহাড়া দেওয়ার জন্য সেন্ট্রি ছিল। কিন্ত, পুলিশের অভিযোগ, জি বি হাসপাতালে শৌচালয়ে জানলা ভাঙ্গা ছিল। তাই ওই অপরাধী পালাতে সক্ষম হয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top