News Flash

  • Home
  • Uncategorized
  • Salman Khan : প্রতারণার অভিযোগে সলমন খান সহ ৯ জনকে তলব
Image

Salman Khan : প্রতারণার অভিযোগে সলমন খান সহ ৯ জনকে তলব

মুম্বাই, ৯ জুলাই (হি. স.): এবার প্রতারণার অভিযোগ উঠল সলমন খান ও তাঁর বোন আলভিরা-সহ ন’জনকে জনের বিরুদ্ধে। আগামী ১৩ জুলাই চণ্ডীগড় থানায় তলব করেছে পুলিশ।

অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী বলিউডের ভাইজান, তাঁর বোন-সহ আরও ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ব্যবসায়ীর দাবি, গত ২০১৮ সালে প্রায় ২-৩ কোটি টাকা খরচ করে ‘বিইয়িং হিউম্যান’-এর একটি এক্সক্লুসিভ স্টোর খোলেন। সংস্থার তরফে ওই শোরুমটির প্রোমোশন এবং জিনিসপত্র সম্পর্কে ক্রেতাদের বোঝানোর জন্য কর্মীও দেওয়া হবে বলেই ওই ব্যবসায়ীকে আশ্বাস দেওয়া হয়েছিল। ব্যবসায়ীর দাবি, সলমন খান নিজে উপস্থিত থেকে ওই শোরুমটির প্রমোশন করবেন বলেও আশ্বাস দেওয়া হয়। তবে অভিযোগ, শোরুমে এখনও পর্যন্ত সামগ্রী পৌঁছনো হয়নি। কর্মী সরবরাহও করা হয়নি। তাঁকে কার্যত ঠকানো হয়েছে বলেই দাবি ওই ব্যবসায়ীর। বারবার সংস্থার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে ২০২০ সালে ওই এক্সক্লুসিভ স্টোরটি তিনি বন্ধ করে দেন। বিপুল অঙ্কের টাকা বিনিয়োগের পরেও কোনও লাভ না হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে হয় ওই ব্যবসায়ীকে। এই পরিস্থিতিতে চণ্ডীগড় থানার দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। সলমন খান, তাঁর বোন আলভিরা-সহ আরও ন’ ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। আগামী ১৩ জুলাই তলব করা হয়েছে তাঁদের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top