News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৪ জনের
Image

মহারাষ্ট্রে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৪ জনের

আকোলা, ৯ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের আকোলা জেলায় যাত্রীবাহী গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন যুবক। দুর্ঘটনায় নিহতদের বয়স ২৮ থেকে ৩৪ বছরের মধ্যে। তাঁদের বাড়ি ওয়াসিম জেলার মালেগাঁও তালুকায়। বুলধানা জেলার শেগাঁওতে গজানন মহারাজ মন্দির দর্শনের পর গড়তে চেপে তাঁরা ফিরছিলেন। বৃহস্পতিবার গভীর রাত একটা নাগাদ আকোলা জেলার রিধোরা গ্রামে তাঁদের গাড়ি পৌঁছনো মাত্রই, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে। ট্রাকটি বুলধানা জেলার খামগাঁও অভিমুখে যাচ্ছিল।

সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাস্থলেই পৌঁছয়, একজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসতাপালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি, ওই যুবকের মৃত্যু হয়। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top