News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্বৃত্তদের হাতে আক্রান্ত নির্মান শ্রমিক
Image

দুর্বৃত্তদের হাতে আক্রান্ত নির্মান শ্রমিক

বিলোনিয়া, ৯ জুলাই : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ার রাজনগর বিধানসভার বাতখোলা অঞ্চল এলাকায় দুর্বৃত্ত বাহিনীর হাতে আক্রান্ত হয়েছে এক নির্মাণ শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

দক্ষিণ ত্রিপুরা জেলার বিধানসভা এলাকায় সি আই টি ইউর অন্তর্ভুক্ত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিলোনীয়া মহকুমা কমিটির সদস্য চন্দন সরকার আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাত আটটা নাগাদ বাতখলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে উনার উপর কিছু দুর্বৃত্ত রাতের অন্ধকারে বাইকে করে এসে অতর্কিত হামলা করে বলে অভিযোগ। লাঠির লাঘাতে উনি সংগে সংগে মাটিতে পড়ে যান। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বত্তরা পালিয়ে যায়। এলাকার মানুষ রাতেই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শুক্রবার সকালে বিলোনীয়া হাসপাতালে ডাক্তার দেখান এবং এক্সরে ইত্যাদি করান। পরে সি আই টি ইউ বিলোনীয়া মহকুমা অফিস কক্ষে এসে সাংবাদিকদের সামনে ওনার উপর সংগঠিত ঘটনার বিস্তারিত বর্ননা দেন আক্রান্ত চন্দন সরকার।

ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিলোনীয়া বিভাগীয় কমিটি এবং সিআইটিইউ বিলোনীয়া মহকুমা কমিটির পক্ষ থেকে ঘটনার নিন্দা জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top