News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিপুরায় বিজেপি বিধায়ক নিগৃহিত, অভিযোগের নিশানায় তিপরা মথা ও সিপিএম
Image

ত্রিপুরায় বিজেপি বিধায়ক নিগৃহিত, অভিযোগের নিশানায় তিপরা মথা ও সিপিএম

আগরতলা, ৯ জুলাই (হি. স.) : বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা আজ নিজ বাড়িতেই নিগৃহিত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে ৬ জন বিজেপি কার্যকর্তা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকরা তাদের জিবি হাসপাতালে পাঠিয়েছেন। বাকি চারজন কুলায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। বিজেপি প্রদেশ প্রধান মুখপত্র সুব্রত চক্রবর্তীর অভিযোগ, তিপরা মথা এবং সিপিএমের দুস্কৃতিরা ওই হামলা সংগঠিত করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।


ধলাই জেলায় আমবাসার বিধায়ক পরিমল দেববর্মার নিগৃহিতের ঘটনায় সালেমা জুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে সুব্রত বাবু বলেন, আজ বিধায়ক পরিমল দেববর্মা নিজ বাড়িতে পুকুর খননের উদ্যোগ নিয়েছিলেন। তখনই তিপরা মথা ও সিপিএমের দুস্কৃতিরা পুকুর খননের কাজে বাধা দেন। সেখানে উপস্থিত বিজেপি কার্যকর্তারা তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্ত হটাত তারা মারমুখী হয়ে উঠেন। তাদের এলোপাথারি আক্রমনে ৬ জন বিজেপি কার্যকর্তা আহত হয়েছেন।


সুব্রত অভিযোগ এনে বলেন, ওই দুস্কৃতিকারীরা বিধায়ক পরিমল দেব্বর্মাকে নিগ্রহ করেছেন। তাঁর বাড়িঘরে ভাংচুর চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। তাঁর দাবি, আজকের ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। দুস্কৃতিদের মধ্যে আগে থেকেই যোগাযোগ ছিল। তিনি বলেন, পাহাড়ে অস্তিত্ব সংকটে সিপিএম এখন তিপরা মথাকে সাথে নিয়ে রাজ্যে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে। তবে, বিজেপি কার্যকর্তারা প্রচন্ড ধৈর্য্যের পরিচয় দিচ্ছেন।


তিনি প্রশাসনের কাছে দোষী চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত উদ্যোগ নেওয়া হোক।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top