News Flash

  • Home
  • Uncategorized
  • Petrol-Diesel : ফের মূল্যবৃদ্ধি পেট্রোলের, দৌড়ে পিছিয়ে নেই ডিজেলও
Image

Petrol-Diesel : ফের মূল্যবৃদ্ধি পেট্রোলের, দৌড়ে পিছিয়ে নেই ডিজেলও

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): ফের মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। ১ লিটার পেট্রোলের দাম ইতিমধ্যেই ১০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে সমস্ত মেট্রো শহরে, কমছে না বরং প্রতিদিনই মূল্যবৃদ্ধির শিখরে পৌঁছে যাচ্ছে দুই জ্বালানি তেল। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। বৃহস্পতিবার ০.৩৫ পয়সা মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ১০০.৫৬ টাকা এবং ০.০৯ পয়সা বেড়ে দিল্লিতে ডিজেলের দাম ৮৯.৬২ টাকা।

কলকাতায় পেট্রোলের দাম ০.৩৯ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ০.১৫ পয়সা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-১০০.৬২ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯২.৬৫ টাকা প্রতিলিটার ডিজেল। ভোপালে ০.২৫ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের নতুন দাম ১০৮.৮৮ টাকা এবং অপরিবর্তিত থাকার পর ডিজেলের দাম ৯৮.৪০ টাকা। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৬.৫৯ টাকা এবং ডিজেল ৯৭.১৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০১.৩৭ টাকা এবং ডিজেল ৯৪.১৫ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০৩.৯৩ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৯৯ টাকা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top