News Flash

  • Home
  • Uncategorized
  • Pratima Bhowmik take swear : ত্রিপুরার ইতিহাসে চমক, রাষ্ট্রমন্ত্রী হলেন প্রতিমা ভৌমিক, দায়িত্ব পেয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের
Image

Pratima Bhowmik take swear : ত্রিপুরার ইতিহাসে চমক, রাষ্ট্রমন্ত্রী হলেন প্রতিমা ভৌমিক, দায়িত্ব পেয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ ছোট্ট পার্বত্যরাজ্য ত্রিপুরা৷ মাত্র ৩৭ লক্ষ জনগণের বসবাস৷ এই রাজ্য থেকে সাংসদ হয়েছেন অনেকেই৷ কিন্তু কেউই স্বপ্ণেও ভাবেননি কেন্দ্রীয় মন্ত্রী পাবে ত্রিপুরা৷ ঘোর কাটিয়ে স্বপ্ণকে সত্যি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ত্রিপুরায় প্রথমবারের সাংসদ প্রতিমা ভৌমিক হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ দায়িত্ব পেয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে৷ স্বাভাবিকভাবেই আজকের দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ তুখোড় রাজনীতিবিদ এবং প্রচণ্ড পরিশ্রমের বিনিময়েই আজ প্রতিমা দেবীর সাফল্য, তা অকপটে স্বীকার করলেন তাঁর জন্মদাত্রী মা কানন ভৌমিক৷ সমাজসেবা এবং রাজনীতি নিয়েই জীবন, সংক্ষিপ্ত আলোচনায় জানালেন তিনি৷


একেই হয়-তো বলে বিধিলিপি৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিমা ভৌমিক৷ প্রতিদ্বন্দ্বী ছিলেন ২০ বছরের মুখ্যমন্ত্রী তথা পোড় খাওয়া রাজনীতিবিদ মানিক সরকার৷ নির্বাচনে প্রতিমা ভৌমিকের পরাজয় হয়-তো সেদিন স্থির হয়েছিল তিনি কেন্দ্রীয় মন্ত্রী হবেন৷ কারণ, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী হন তিনি৷ বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন৷ এর পর থেকেই রাজনীতির অলিন্দ্যে শুধুই গুঞ্জন, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন তিনি৷ অবশেষে, মোদী-২ সরকারের প্রথম মন্ত্রিসভা বিস্তারে প্রধানমন্ত্রী তাঁর অন্যতম সৈনিক হিসেবে বেছে নিলেন প্রতিমা ভৌমিককে৷


১৯৬৯ সালের ২৯ ডিসেম্বর অধুনা পশ্চিম ত্রিপুরা জেলার বড়নারায়ণপুরে জন্মগ্রহণ করেন প্রতিমা ভৌমিক৷ তাঁর বাবা প্রয়াত দেবেন্দ্র কুমার ভৌমিক পেশায় কৃষক ছিলেন৷ তাঁর মা কানন ভৌমিক গৃহকর্ম সামলাতেন৷ অত্যন্ত গরিব পরিবারে জন্মালেও পড়াশুনা চালিয়ে গেছেন তিনি৷ ১৯৯১ সালে আগরতলা মহিলা মহাবিদ্যালয় থেকে তিনি বায়ো-সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন৷ ১৯৯২ সালে তিনি বিজেপি-তে যোগ দেন৷ তার পর থেকে দলের কাজে নিজেকে আত্মনিয়োগ করেন৷ তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথেও নানাভাবে যুক্ত ছিলেন৷ সংঘের পৃষ্ঠপোষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন৷

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যুবমোর্চার দায়িত্ব সামলানোর পাশাপাশি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রীর গুরুদায়িত্ব সফলতার সাথে পালন করেছেন৷ ২০১৬ সালের ৬ জানুয়ারি তিনি প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা নির্বাচিত হন৷ তাঁর নেতৃত্বে ২০১৮ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ ২৫ বছরের দীর্ঘ বাম শাসন উৎখাতের পেছনে তাঁর অন্যতম বড় ভূমিকা ছিল৷ তবে বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি৷ কিন্তু হাল ছেড়ে দেননি তিনি৷ দলেরও তাঁর প্রতি অগাধ আস্থা ছিল৷ ফলে, লোকসভা নির্বাচনে তাঁকে পশ্চিম ত্রিপুরা আসনে বাছাই করে দল৷ এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রতিমাকে৷ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি৷ প্রতিমা ভৌমিক ৫,৭৩,৫৩২ ভোট পেয়েছিলেন৷ সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি সংসদ অধিবেশনে ত্রিপুরার উন্নয়নে একাধিক দাবি তুলে ধরেন৷ তাঁর রাজনৈতিক দক্ষতা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে লোকসভার সচেতক হিসেবে বাছাই করেন৷ এছাড়া তিনি লোকসভায় দুটি কমিটির সদস্য হয়েছেন৷


জনদরদি হিসেবেও প্রতিমা ভৌমিক সর্বজনবিদিত৷ অসম বন্যায় তিনি সাহায্য স্বরূপ তাঁর প্রথম মাসের বেতন দান করেছেন৷ ত্রিপুরায় করোনাকালে কঠোর পরিশ্রমের সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি৷ রোগীদের খোজ খবর নেওয়ার জন্য স্বয়ং পিপিই কিট পরিধান করে কোভিড ওয়ার্ডে গিয়েছেন৷ করোনা আক্রান্তদের মনোবল বাড়িয়েছেন৷ এছাড়া, রাজ্যে দলমত নির্বিশেষে সকলের মানুষের বিপদে ছুটে গেছেন তিনি৷ তাই, ত্রিপুরায় তিনি সকলের ’’দিদি’’ হিসেবে পরিচিত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top