News Flash

  • Home
  • Uncategorized
  • Scam in Tripura : ধর্মনগরে বন্যা নিয়ন্ত্রণ দফতরে অর্থ আত্মসাতের অভিযোগ
Image

Scam in Tripura : ধর্মনগরে বন্যা নিয়ন্ত্রণ দফতরে অর্থ আত্মসাতের অভিযোগ

ধর্মনগর, ৮ জুলাই : ধর্মনগর মুহকুমার কৃষ্ণপুর বাজার সংলগ্ন কাকড়ি নদীর পাড়ে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের ১ কোটি ২০ লক্ষ টাকার কাজে গুরুতর অভিযোগ উঠেছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ঠিকেদার নারায়ণ নাথ চৌধুরীর বিরুদ্ধে। জানা গেছে, নদীর পাড় ভাঙ্গন রোধে নদীর পাড়ে দুই পর্যায়ে ৩০ হাজার সিসি ব্লোক বসানর কাজ চলছে। সিমেন্ট বালু কংক্রিট মিশ্রনে ব্লোক তৈরি করে নদীর পাড়ে বসানোর জন্য বরাদ্দকৃত আনুমানিক প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার কাজের বরাদ পেয়েছেন ঠিকেদার নারায়ণ নাথ চৌধুরী।

বিগত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে ঠিকেদার নারায়ণ নাথ চৌধুরী অত্যন্ত নিম্নমানের কাজ করাচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে আজ সরজমিনে কাজটি খতিয়ে দেখতে কৃষ্ণপুর বাজার সংলগ্ন স্থানে কাজের জায়গায় যান সংশ্লিষ্ট দপ্তরের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জয়ন্ত দেব, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শ্রীপদ দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। ঠিকেদার নারায়ণ নাথ চৌধুরী পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন। বিগত কয়েকমাস পূর্বে নারী কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের পদও হারিয়েছেন নারায়ণ বাবু ।

এছাড়াও একাধিক বার অভিযোগ উঠেছে এই ঠিকেদারের বিরুদ্ধে । তারপরও কি ভাবে কোটি কোটার ঠিকাদারী কাজ করছেন নারায়ণ নাথ চৌধুরী প্রশ্ন উঠেছে স্থানীয় জনগণের মধ্যে। তাহলে কি একাংশ আমলাদের ম্যানেজ করেই সরকারের লক্ষ লক্ষ টাকা নয়ছয় করা হচ্ছে ? এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সহ দপ্তরের আধিকারিকদরা কাজের সাইট পরিদর্শন করতে গেলে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার করতে শোনা গেছে।

রাজ্যে উন্নয়নের লক্ষে কোটি কোটি বরাদ্ধ করছে রাজ্য সরকার। কিন্তু একাংশ অসাধু ঠিকেদাররা বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে নিম্নমানের কাজ করে উন্নয়নের টাকা আত্মসাৎ করছে।এখন দেখার সংশ্লীষ্ট দপ্তর এই কাজ খতিয়ে দেখার পর কি ভুমিকা গ্রহন করে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top