News Flash

  • Home
  • Uncategorized
  • stolen: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভিআইপি জোন থেকে সাংবাদিকের বাইক চুরি
Image

stolen: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভিআইপি জোন থেকে সাংবাদিকের বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর ,৫ই জুলাই৷৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খোয়াতে হলো নিজের বাইক৷ ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত মাতাবাড়ি মন্দির চত্বর এলাকায়৷ আজ বিকেলে উদয়পুর মাতাবাড়ি এলাকায় প্রসাদ প্রকল্পে ৩৮কোটি টাকা অনুমোদন দেওয়া এবং মাস্টার প্ল্যান অনুসারে কাজের গুনগত মান বজায় রেখে নিদিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার লক্ষ্যে মাতাবাড়ি ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয় আজ সন্ধ্যা পাঁচটায় মাতাবাড়ি ভি আই পি রুমে৷


সেখানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মাতাবাড়ি ট্রাস্ট কমিটির সদস্য বিপ্লব কুমার ঘোষ , মাতাবাড়ি মন্দিরের সেবাইত তথা গোমতি জেলার জেলা শাসক রাভেল হেমন্ত কুমার, মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ , মাতাবাড়ি বি ডি ও সৌরভ দাস, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চ্যায়ার পার্সন সুজন কুমার সেন, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় , জাতীয় সড়ক কতৃর্পক্ষের জেনারেল ম্যানেজার চন্দ্রশেখর সহ ট্রাস্টের অন্যান্য সদস্য সহ উন্নয়ন মূলক কাজের সাথে যুক্ত বিদুৎ দপ্তরের বাস্তুকার দীপক লোধ, শংকর মজুমদার , জল সম্পদ দপ্তরের বাস্তুকারা এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন৷

এই গুরুত্বপূর্ণ সভার সংবাদ সংগ্রহ করতে জাগরণ পত্রিকার গোমতি জেলা প্রতিনিধি অপুরাম সরকার মাতাবাড়ি এলাকায় ভি আই পি জোনে নিরাপত্তা রক্ষীদের সামনে ওনার টি আর – ০৩-এ-৯৪৩২ নাম্বারের টি ভি এস জি এক্স বাইকটি রেখে খবর সংগ্রহ করতে গেলে, কিছুক্ষণ পর উনি ফিরে এসে দেখেন ডি এম, এস ডি এম ,বিধায়ক সহ নিরাপত্তা রক্ষীদের চোখে ধূলো দিয়ে কতিপয় যুবক বাইকটি নিয়ে মাতাবাড়ি থেকে দক্ষিণ দিকের জাতীয় সড়ক ধরে পালিয়ে যায় খবর লেখা অব্দি রাত সাড়ে বারোটা পর্যন্ত পুলিশ বাইক চোরের টিকির নাগালও পায়নি৷
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভি আই পি জোন থেকে সাংবাদিকের বাইক চুরি যাওয়ার ঘটনায় গোটা মাতাবাড়ি চত্বর সহ উদয়পুরে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
বাইকের মালিক তথা জাগরণ পত্রিকার গোমতি জেলা প্রতিনিধি রাধাকিশোরপুর থানায় মুঠো ফোনের মাধ্যমে পুলিশ আধিকারিকদের গোটা বিষয়টি জানিয়ে জি ডি এন্িন্ট দিয়ে বাইক উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top