News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক অস্থিরতায় রেগার কাজে ব্যাঘাত
Image

রাজনৈতিক অস্থিরতায় রেগার কাজে ব্যাঘাত

শান্তিরবাজার, ৫ জুলাই : রাজনৈতিক অস্থিরতায় রেগার কাজে ব্যাঘাত ঘটেছে। অভিযোগ, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহাকুমার তকমাছড়া এডিসি ভিলেজে রেগার কাজে বাঁধা দেওয়া হচ্ছে। শাসক দল বিজেপি এবং তিপ্রা মথার মধ্যে মতভেদকে কেন্দ্র করেই জটিলতা দেখা দিয়েছে বলে দাবি।

প্রসঙ্গত, শান্তির বাজার মহকুমার অন্তর্গত তাকমাছড়া এডিসি ভিলেজের থায়ারাই রিয়াং পাড়ায় সোমবার থেকে রেগার কাজ শুরু করা হয়েছে। তিপ্রা মথা দলের উদ্দ্যোগে সকল রেগার শ্রমিকদের নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানা যায়। এরই মধ্যে শাসক দলের দুইজন এসে কাজে বাঁধা দেয় বলে অভিযোগ। অভিযোগের তীর এলাকার শাসকদলের নেতৃত্ব মম্ভু মগ ও কৃষ্ণ দের্ববমার দিকে। এ নিয়ে তিপ্রা মথা দলের নেতৃত্বরা জানান, তারা চাইছেন কোনো প্রকার ভেদাভেদ ছাড়া সকলে মিলে একত্রিতভাবে কাজ হোক। কিন্তু কাজ শুরুর করার খবর পেয়ে মম্ভু মগ কাজের জায়গায় উপস্থিত হয়ে শ্রমিকদের জানান এই কাজ করলে শ্রমিকরা মজুরী পাবে না । মম্ভু মগ আরো জানান, রেগার মজুরী ব্লক থেকে দেওয়া হয়। ব্লক পরিচালনা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার রেগার মজুরি প্রদান করে থাকে। তাই তিপ্রামথা দলের লোকজনের দ্বারা রেগার কাজ করা হলে শ্রমিকরা মজুরি পাবেন না ।

এই কথা শুনার পর কাজে থাকা ৪০ থেকে ৪৫ জন শ্রমিক হতাশাগ্রস্থ হয়ে পরেন। এরমধ্যে কিছুসংখ্যক শ্রমিক কাজ থেকে বাড়িতে চলে যান। অপর কয়েকজন জি আর এস আসার অপেক্ষায় বসে থাকেন। তিপরা মাথা এবং রাজ্যের শাসকদলের মধ্যে মতভেদ এর জেরে বিপাকে পড়েছেন শ্রমিকরা। এখন দেখার বিষয় এই সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহন করা হয়।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top