News Flash

  • Home
  • Uncategorized
  • crashed: সেনা কলেজের ৮৫ জনকে নিয়ে বিমান ভেঙে পড়ল ফিলিপিন্সে
Image

crashed: সেনা কলেজের ৮৫ জনকে নিয়ে বিমান ভেঙে পড়ল ফিলিপিন্সে

মানিলা, ৪ জুলাই (হি.স.) : রবিবার সাতসকালে সেনাবিমান ভেঙে পড়ল ফিলিপিন্সে। বিমানে ৮৫ জন যাত্রী ছিলেন। তার মধ্যে থেকে ৪০ জনকে উদ্ধার করা গিয়েছে। দুর্ঘটনার পর দাউ দাউ করে জ্বলছে বিমানের ধ্বংসাবশেষ। তার মধ্যেই উদ্ধারকার্য চলছে। তবে ঠিক কত জন হতাহত হয়েছেন, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়।

ফিলিপিন্সের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেনার সি-১৩০ বিমানটিতে মোট ৮৫ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলেই সেনাবাহিনীর কর্মী। সবে প্রশিক্ষণ শেষ হয়েছিল। সন্ত্রাসদমনে যৌথ বাহিনীর সঙ্গে জোলো দ্বীপের সুলু প্রদেশে মোতায়েনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সকলকে। ফিলিপিন্সের দক্ষিণ প্রান্ত সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। তাদের মোকাবিলা করতেই সেনা বাডা়নো হচ্ছিল সেখানে। তার মধ্যেই এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার সঙ্গে নাশকতার কোনও সংযোগ রয়েছে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top