News Flash

  • Home
  • Uncategorized
  • Deadbody recovered : মহারাজগঞ্জ বাজার এলাকার রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার
Image

Deadbody recovered : মহারাজগঞ্জ বাজার এলাকার রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। রাজধানী আগরতলা শহরে মহারাজগঞ্জ বাজারের পাঠা বাজার সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম জানা যায়নি। বাজারের ব্যবসায়ীরা মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দমকল বাহিনীর জওয়ানদের খবর দেন।

খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। বটতলা আউটপোস্ট এর পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে সংবাদ লেখার সময় পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। উল্লেখ্য ইতিপূর্বে মহারাজগঞ্জ বাজারে পরপর বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে আগরতলা চন্দ্রপুর বাজার থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ।

স্থানীয় মানুষজন মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। চন্দ্রপুর বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন প্রায় ১০ বছর ধরে এই ভবঘুরে বাজার এলাকাতেই থাকতো। উল্লেখ্য লকডাউন চলাকালে বিভিন্ন রাস্তাঘাটে ভবঘুরে রয়েছে তাদের খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। আশঙ্কা করা হচ্ছে একদিকে রোগগ্রস্ত অন্যদিকে খাদ্যাভাবের কারনেই ভবঘুরেদের মৃত্যু হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top