News Flash

  • Home
  • Uncategorized
  • BJP expelled : চারিত্রিক অধঃপতনের দায়ে শাসক দলের এক বুথ সভাপতিকে দল থেকে বহিষ্কার
Image

BJP expelled : চারিত্রিক অধঃপতনের দায়ে শাসক দলের এক বুথ সভাপতিকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। চারিত্রিক অধঃপতনের দায়ে রামনগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের এক বুথ সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত সভাপতির নাম আজারুদ্দিন। জানা যায় দীর্ঘদিন ধরে সে এলাকার মা-বোনদের নানাভাবে উত্ত্যক্ত করে চলছিল।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রবিবার এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত এর উপস্থিতিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ব্যাপারে আগরতলা পশ্চিম মহিলা থানায় অভিযুক্ত আজারুদ্দিন এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। মহিলা থানার পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। শুধু নারীঘটিত কেলেঙ্কারি নয়, তার বিরুদ্ধে নেসা পাচার বাণিজ্যে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এলাকার জনগণ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত বেশ কিছুদিন ধরেই শাসকদলের তকমাধারী ওই আজারুদ্দিন এলাকায় একদিকে নারীদের উত্ত্যক্ত করে চলেছিল অন্যদিকে নেশা কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তাকে দলের পক্ষ থেকে বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু তার চারিত্রিক কোনো পরিবর্তন ঘটেনি। সে কারণেই তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top