News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • TripuraPromotionPolicy : কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত সরকারি নির্দেশিকার বিরোধী তপশিলি জাতি সমন্বয় সমিতির
Image

TripuraPromotionPolicy : কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত সরকারি নির্দেশিকার বিরোধী তপশিলি জাতি সমন্বয় সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ ২২ জুন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে৷ তাতে দেখা গেছে যে শীর্ষ আদালতে পদোন্নতির মামলাধীন রায়ের অপেক্ষা না করে সরকারি কর্মচারীদের এডহক পদোন্নতির সিদ্ধান্ত ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে ত্রিপুরার তফশিলি জাতি সমন্বয় সমিতিব৷


তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য শুক্রবার আম্বেদকর ভবনে সাংবাদিক সম্মেলন করে দাবি জানান ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুধন দাস৷ তিনি বলেন, বর্তমান সরকারের এডহক পদোন্নতির সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট ১৯৯৫ সালের প্রদত্ত রায় কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ সংক্রান্ত নীতির পরিপন্থী৷ রাজ্য সরকার নোটিফিকেশনের মাধ্যমে ৬ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর উপ অনুচ্ছেদে সংযোজিত সংশোধিত নীতিমালায় বলা হয়েছে সমস্ত তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা কখনো সংরক্ষণের সুবিধা না নিয়ে শুধুমাত্র মেধার ভিত্তিতে যোগ্যতা বিবেচিত হয়, শুধু তারা সাধারণ ক্যাটাগরি জন্য চিহ্ণিত শূন্যপদে পদোন্নতির জন্য বিবেচিত হবে৷

যা ১৯৯১ সালের সংরক্ষণ আইন এবং ১৯৯২ সালের সংরক্ষণ বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিমত তপশিলি জাতি সমন্বয় সমিতির৷ এমনকি ২০০১ সালে ভারতে সংসদে ৮৫ তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের পদোন্নতি দিকে সিনিয়ারিটিকে সুরক্ষা প্রদান করেছে৷ কিন্তু রাজ্য সরকারের এডহক পদোন্নতি পলিসিতে সংবিধানের সুরক্ষাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে বলে জানান তিনি৷ বিচারধীন বিষয়ে শীর্ষ আদালতের চূড়ান্ত নির্দেশ সাপেক্ষে প্রচলিত সংরক্ষণ আইন মেনে পদোন্নতি দেওয়ার পদক্ষেপ নিলে সঠিক হতো৷

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top