News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের ক্ষমতাসীন সরকার গোষ্ঠীকোন্দলেই জর্জরিত : মায়াবতী
Image

পঞ্জাবের ক্ষমতাসীন সরকার গোষ্ঠীকোন্দলেই জর্জরিত : মায়াবতী

লখনউ, ৩ জুলাই (হি.স.): বিদ্যুতের সঙ্কটে দুর্বিসহ অবস্থা পঞ্জাবের। দীর্ঘ সময়ের জন্য থাকছে বিদ্যুৎ। ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা, সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এই পরিস্থিতির জন্য পঞ্জাবের ক্ষমতাসীন সরকারকে দুষলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রধান মায়াবতী। ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকারকে আক্রমণ করে শনিবার মায়াবতী জানিয়েছেন, “পঞ্জাবে শিল্প-ব্যবসা, কৃষি, কৃষিকাজের করুণ পরিস্থিতির জন্য দায়ী কংগ্রেস। পঞ্জাবের ক্ষমতাসীন সরকার দলবাজি, বিরোধ ও গোষ্ঠীকোন্দলেই জর্জরিত। জনগণের অবহিত হওয়া দরকার।”

শনিবার সকালে টুইট করে মায়াবতী লিখেছেন, “পঞ্জাবে বিদ্যুতের গভীর সঙ্কটে সাধারণ মানুষের জীবন, শিল্প-ব্যবসা, কৃষিকাজ ব্যাপক প্রভাবিত, যা এটাই প্রমাণ করছে পঞ্জাবের সরকারের দলবাজি, বিরোধ ও গোষ্ঠীকোন্দলেই জর্জরিত হয়ে জনকল্যাণের দায়িত্বকে জলাঞ্জলি দিয়েছে। জনগণের অবহিত হওয়া দরকার।” অপর একটি টুইটে মায়াবতী লিখেছেন, “পঞ্জাবের উজ্জ্বল ভবিষ্যৎ ও রাজ্যের মানুষের ভালো কংগ্রেস পার্টির সরকার থেকে মুক্তিতেই নিহিত, তাই আগামী বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দল ও বিএসপি জোটের সরকার তৈরি করা সুনিশ্চিত করুন, সকলের কাছে এটাই আমার অনুরোধ।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top