News Flash

Image

বেআইনি কাঠ উদ্ধার তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৩ জুলাই : কাঠ পাচার আটকাতে বড়সড় সাফল্য পেল বন দপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে এবং বনদপ্তরের এ.ডি.এস- টিমের সহায়তায় তেলিয়ামুড়া বনদপ্তরের বিশাল সাফল্য। প্রচুর পরিমাণে অবৈধ কাঠ সহ আটক গাড়ি এবং বাইক। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে উত্তর কৃষ্ণপুর এস.পি.ও ক্যাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার রাত আনুমানিক প্রায় দশটা নাগাদ।

খবরে প্রকাশ, তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে উত্তর কৃষ্ণপুর এস.পি.ও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে একটি খবর আসে যে একটি জলাশয়ের পাশে অবৈধ বনের মূল্যবান কাঠ TR06A1880 নম্বরের একটি গাড়িতে কাঠ পাচারের উদ্দেশ্যে গাড়ি লোডিং হচ্ছে। সেই খবর মোতাবেক তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে একটি দল এবং বনদপ্তরের এ.ডি.এস দলের সহায়তায় অবৈধ কাঠ বোঝাই গাড়ি সহ গাড়িতে থাকা বহুমূল্যবান কাঠ উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা। সেইসাথে ঘটনাস্থল থেকে আটক করা হয় TR067122 নম্বরের একটি স্কুটি। বনকর্মীদের প্রাথমিক ধারণা বনদস্যুদের সাথে এই স্কুটি চালকের কোন যোগ সূত্র থাকতে পারে। সেই কারণে সন্দেহ মূলে স্কুটি টিকে আটক করা হয়েছে। তবে উদ্ধারকৃত অবৈধ কাঠ গুলির বাজার মূল্য জানা যায়নি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top