News Flash

  • Home
  • Uncategorized
  • লরির ধাক্কায় স্কোটি থেকে পড়ে মহিলার মৃত্যু
Image

লরির ধাক্কায় স্কোটি থেকে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫জুন৷৷ যান দুর্ঘটনায় আবারো মৃত্যু হলো এক উপজাতি রমণীর৷ উপজাতি রমণীর নাম শম্ভু লক্ষ্মী ত্রিপুরা , এই যান দুর্ঘটনাটি ঘটে সোনামুড়া যাত্রাপুর থানার তুইসিঙ্গাই এলাকায়৷ শম্ভু লক্ষ্মী ও ৪৮ বছর বয়সী আরেক জন মহিলা রেশন সামগ্রী নিয়ে বাড়ি যাওয়ার পথে একটি বালি বোঝাই লড়ি তাদের সুকটিতে সজোরে ধাক্কা মারে৷


সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন শম্ভু লক্ষ্মী ত্রিপুরা সহ সুকটিতে থাকা ৪৮ বছর বয়সী কমল কন্যা ত্রিপুরা নামে অপর মহিলা৷ তাদের উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসলে মাথার আঘাত ঘোরতর হওয়ায় শম্ভু লক্ষ্মী ত্রিপুরা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ প্রায় প্রতিদিনই যান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে পথ চলতি মানুষ আতঙ্ক ও উৎকন্ঠায় দিনযাপন করছেন৷ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ যাত্রাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top