ঢাকা, ২৬ জুন (হি.স.) : লাগামছাড়া করোনা সংক্রমণ রুখতে আগামী সোমবার থেকে বাংলাদেশ কঠোরতম লকডাউন জারি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এই দফায় নিয়ম বিধি পালন করাতে রাস্তায় সেনাও নামতে পারে। বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আপাতত সাতদিন কঠোরতম বিধি-নিষেধ পালিত হবে। প্রয়োজনে এই বিধি-নিষেধ বাড়বে। জনতাকে এই সিদ্ধান্ত মানাতে পুলিশ থাকবে রাস্তায়, থাকবে বিজিবি, প্রয়োজনে সেনাও নামানো হতে পারে।
চলতি বছরে গত ৫ এপ্রিল বাংলাদেশ দ্বিতীয় বারের জন্য কঠোরতম বিধি-নিষেধ জারি হয়। ক্রমেই বাড়তে থাকে এই লকডাউনের মেয়াদ। কিন্তু তাতেও সংক্রমণে রাশ টানা যায়নি। সরকারি পরিসংখ্যান বলছে, ২৪ জুন বাংলাদেশের মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরেই ২৫ জুন সকালের রিপোর্টে দেখা যায় বাংলাদেশের মৃত্যু হয়েছে ১০৮ জনের। সরকারি সূত্রে খবর ৬১ টি জেলার মধ্যে অন্তত ৪০ টি জেলা অতি ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় উদ্বিগ্ন প্রশাসন চাইছে কোনও ভাবেই জনতা যাতে নিয়মবিধি অমান্য না করে তা নিশ্চিত করতে। আর সেই কারণেই এই কঠোর বিধি-নিষেধ। প্রশাসন মনে করছে ইদ-উল-ফিতরেও সংক্রমণের গতিবৃদ্ধি পেয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, এই কড়া লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না। অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্য পরিষেবা ছাড়া কোনও গাড়ি রাস্তায় থাকবে না। সংবাদমাধ্যমের ক্ষেত্রে অবশ্য কিছু ছাড় দেওয়া হয়েছে। বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস।
ইতিমধ্যেই আশেপাশের মানিকগঞ্জ নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, থেকে জরুরি পরিষেবা ছাড়া মূল শহরে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কিন্তু তাতেও কাজ হয়নি বলছে পরিসংখ্যানই। ফলে বাংলাদেশে চাইছে সংক্রমণ রুখতে আরো কঠোর হতে।

জনতাকে লকডাউন মানাতে এবার প্রয়োজনে সেনা নামবে বাংলাদেশে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















